Ajker Patrika

রাউজানে শটগান ও কার্তুজসহ যুবক গ্রেপ্তার

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
রাউজানে শটগান ও কার্তুজসহ যুবক গ্রেপ্তার
গ্রেপ্তার জাহেদুল ইসলাম ওরফে আইমান। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের রাউজানে পুলিশের অভিযানে দেশি তৈরি একটি লোহার শটগান ও দুটি কার্তুজসহ জাহেদুল ইসলাম রিমন ওরফে আইমান (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় পুলিশের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার জাহেদুল ইসলাম রিমন রাউজান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সুলতানপুর এলাকার রমজান আলী ড্রাইভারের বাড়ির মৃত রাশেদুল ইসলামের ছেলে।

পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল সোমবার দিবাগত রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাউজান ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বেপারীপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় জনৈক আবুল কালামের বাড়ির সামনের পাকা সড়কসংলগ্ন ঝোপের পাশ থেকে আইমানকে গ্রেপ্তার করা হয়।

রাউজান থানার দ্বিতীয় কর্মকর্তা এসআই তানভীর জানান, গ্রেপ্তারের পর বিধি অনুযায়ী তল্লাশি চালিয়ে তাঁর হেফাজত থেকে দেশি তৈরি একটি লোহার শটগান ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়। রাত আড়াইটার দিকে অস্ত্র ও কার্তুজগুলো জব্দ করা হয়। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে রাউজান থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত