
‘চট্টগ্রাম ওয়াসার দুর্নীতি-অনিয়মে কথা অস্বীকার করার কোনো সুযোগ নেই। ভোগান্তিও রয়েছে, তা আগের চেয়ে অনেক কমেছে। একেবারে মিনিমাম লেভেলে। আগে আমার কাছে অনেক অভিযোগ আসত, এখন সেই তুলনায় কম। আমরা ধীরে ধীরে এগুলো কমিয়ে আনছি।’
আজ বুধবার চট্টগ্রাম প্রেসক্লাবে চট্টগ্রাম পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ (ওয়াসা) গণশুনানিতে এসব কথা বলেন ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ইঞ্জিনিয়ার এ কে এম ফজলুল্লাহ।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কে এম ফজলুল্লাহ বলেন, ‘দুর্নীতি আমাদের একটি বিশেষ রোগের মতো। ওয়াসায় দুর্নীতি আছে এটা অস্বীকার করার কিছু নেই। আগে মিটার কানেকশন নিয়ে, মিটার পরিবর্তন নিয়ে, বাড়তি বিল নিয়ে অনেক অভিযোগ থাকত। কিন্তু এসব মিনিমাম লেভেলে চলে এসেছে।’
সেবার হার বেড়েছে উল্লেখ করে ওয়াসার এমডি বলেন, ‘আমার কাছে অনেক লোক অভিযোগ নিয়ে আসেন। এগুলো আমরা দ্রুততার সঙ্গে সমাধান করছি। এসব ক্ষেত্রে আমরা সর্বোচ্চ আন্তরিকতা দেখাই।’
শুষ্ক মৌসুমে পানিতে লবণাক্ততার বিষয়ে এ কে এম ফজলুল্লাহ বলেন, ‘শুষ্ক মৌসুমে কাপ্তাই হ্রদের পানি কমে যাওয়ায় পানির স্রোত কম থাকে। অন্যদিকে সমুদ্রের নোনা পানি ওপরে উঠে আসে। ফলে লবণাক্ততা বাড়ে। চট্টগ্রাম ওয়াসার পানির উল্লিখিত আধারগুলোতে প্রাকৃতিক এসব সমস্যার কারণে মিষ্টি পানির সংকট হচ্ছে।’ এ সমস্যা সমাধানে আরও একটি প্রকল্প প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।
এর আগে লিখিত বক্তব্য তিনি চট্টগ্রাম ওয়াসার চলমান ও সদ্য শেষ হওয়া প্রকল্পগুলোর সর্বশেষ অবস্থা তুলে ধরেন। প্রকল্পগুলো বাস্তবায়ন হলে ওয়াসার সেবার মান আরও বাড়বে বলে তিনি জানান।
পরে নগরীর বিভিন্ন এলাকা থেকে আসা ওয়াসার গ্রাহকেরা অনিয়ম ও ভোগান্তি তুলে ধরেন। এ সময় গ্রাহকেরা চট্টগ্রাম ওয়াসায় কানেকশন ছাড়াই বিল আদায়, অধিকাংশ সময় পানি না পাওয়া, পানিতে লবণাক্ততা, পচা গন্ধ, লাইনে লিকেজ, অহরহ সড়ক খোঁড়াখুঁড়ি, যাতায়াতে সীমাহীন ভোগান্তিসহ বিস্তর অভিযোগ তুলে ধরা হয়।
এ সময় চট্টগ্রাম ওয়াসার সচিব শাহিদা ফাতেমা চৌধুরী, প্রধান প্রকৌশলী মাকসুদ আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক মোহাম্মদ আরিফুল ইসলাম, ওয়াসার বোর্ড সদস্য ও বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইফতারের পর সন্দেহভাজন অটোরিকশাটি লেদা বাজার অতিক্রম করলে সেটিকে অনুসরণ করা হয়। পরে মুছনী বাজার এলাকায় পৌঁছালে বিজিবি সদস্যরা অটোরিকশাটি ঘিরে ফেলে। তল্লাশি চালিয়ে অটোরিকশায় থাকা একটি ব্যাগ থেকে দুটি প্যাকেট উদ্ধার করা হয়।
১৬ মিনিট আগে
রাজধানীর আগারগাঁওয়ে পুরোনো বাণিজ্য মেলার মাঠে এবারও কেন্দ্রীয় ঈদ জামাতের আয়োজন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ঈদের দিন সকাল ৮টায় এ জামাত অনুষ্ঠিত হবে। আজ বুধবার (১৮ মার্চ) দুপুরে ইদগাহ প্রস্তুতি পরিদর্শন শেষে এসব কথা জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
২৪ মিনিট আগে
শোলাকিয়া ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা বলেন, দূরদূরান্ত থেকে আসা মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। ভৈরব থেকে বিশেষ ট্রেনটি সকাল ৬টায় ছেড়ে কিশোরগঞ্জ পৌঁছাবে সকাল ৮টায়।
২৮ মিনিট আগে
বাজার থেকে আতশবাজি কিনে ফোটাতে গেলে বিস্ফোরণে নিলয়ের বাঁ হাতের পাঁচটি আঙুল ও ডান পাশের হাঁটু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। নিলয়ের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে গুরুতর অবস্থায় তাকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
১ ঘণ্টা আগে