
সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে গত জুন মাসে ৭৫ জন মোটরযানচালকের ড্রাইভিং লাইসেন্স থেকে ৭৮ পয়েন্ট কেটে নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই পয়েন্ট কাটার ব্যবস্থা নেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার বিআরটিএ তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানায়।
বিআরটিএর তথ্য অনুযায়ী, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর আওতায় আইন লঙ্ঘনকারী মোটরযানচালকদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্সে পয়েন্ট কাটার কার্যক্রম চালানো হচ্ছে। এর অংশ হিসেবে জুনে পরিচালিত অভিযানে ৭৫টি ড্রাইভিং লাইসেন্সের বিপরীতে মোট ৭৮ পয়েন্ট কাটা হয়েছে।
সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ১১(১) ধারায় একটি ড্রাইভিং লাইসেন্সের জন্য সর্বোচ্চ ১২টি ডিমেরিট পয়েন্ট নির্ধারণ করা হয়েছে। লাইসেন্স থেকে একটি পয়েন্ট কাটা যাওয়া মানে ডিমেরিট পয়েন্ট বৃদ্ধি। কোনো চালকের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে ১২ ডিমেরিট পয়েন্ট পূর্ণ হলে তাঁর লাইসেন্স বাতিলের বিধান রয়েছে। অর্থদণ্ড বা কারাদণ্ডের পাশাপাশি এসব পয়েন্টও কাটা হয়।
ডিমেরিট পয়েন্ট সূচি অনুযায়ী, ট্রাফিক সংকেত অমান্য, অনুমোদন ছাড়া বাণিজ্যিকভাবে যানবাহন ব্যবহার, অতিরিক্ত ভাড়া আদায়, মিটার কারসাজি, অতিরিক্ত বোঝাই, বেপরোয়া গতিতে গাড়ি চালানো, অবৈধ হর্ন ব্যবহার, পরিবেশদূষণকারী বা অনিরাপদ যানবাহন পরিচালনা, যান চলাচলে বাধা সৃষ্টি করাসহ বিভিন্ন ধরনের অপরাধে ডিমেরিট পয়েন্ট কাটা হয়।
এর আগে এ বিষয়ে দেওয়া এক জরুরি বিজ্ঞপ্তিতে বিআরটিএ জানিয়েছিল, সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী ড্রাইভিং লাইসেন্সে বরাদ্দ করা পয়েন্ট ১২। আইন ভঙ্গের ক্ষেত্রে অর্থদণ্ড বা কারাদণ্ডের পাশাপাশি চালকের লাইসেন্স থেকে দোষসূচক পয়েন্ট কাটা হবে। বিআরটিএ আরও জানায়, রোড সেফটি পেনাল্টি সিস্টেম (আরএসপিএস) অ্যাপের মাধ্যমে আইনভঙ্গকারী চালকদের ড্রাইভিং লাইসেন্সে ডিমেরিট পয়েন্ট যুক্ত বা কাটা হচ্ছে। তাই সব মোটরযানচালককে সড়ক পরিবহন আইন ও বিধিমালা মেনে যানবাহন চালানোর আহ্বান জানিয়েছে সংস্থাটি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রধানমন্ত্রী তারেক রহমানের যৌথ ছবি নিয়ে একটি পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচারের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব নাজমুল হক খান। আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস নোটে তিনি এ কথা জানান...
৫ ঘণ্টা আগে
আজ শনিবার রাজধানীর শেরেবাংলা নগরে সমবায় ভবনে দেশের সব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ডিডিদের (এলজি) অংশগ্রহণে ‘সৌরবিদ্যুৎ, ডেঙ্গু প্রতিরোধ ও উন্নয়ন কর্মসূচি পর্যালোচনা’ সভায় এসব কথা বলেন মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে
বিশ্ব অর্থনীতির কেন্দ্র এশিয়ার দিকে সরে আসছে। এশিয়ার এই উত্থান বাংলাদেশের জন্য বড় সুযোগ তৈরি করেছে। তবে এ সুযোগ কাজে লাগাতে হলে এশিয়ার আঞ্চলিক সরবরাহশৃঙ্খল ও বাজারের সঙ্গে বাংলাদেশকে আরও নিবিড়ভাবে যুক্ত হতে হবে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়াল
৭ ঘণ্টা আগে
ভারত-বাংলাদেশের সম্পর্ক শুধু লেনদেনের মধ্যে সীমাবদ্ধ নয়, দুই দেশের মধ্যে গভীর সাংস্কৃতিক ও ঐতিহাসিক বন্ধন রয়েছে বলে মন্তব্য করেছেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেছেন, দুই দেশের মানুষের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও আস্থাই এ সম্পর্ককে বিশেষ করে তুলেছে...
৭ ঘণ্টা আগে