
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক বলেছেন, বন্যার পানি নামতে শুরু করেছে। অল্প সময়ের মধ্যে স্বাভাবিক হচ্ছে বন্যাকবলিত এলাকাগুলো। বন্যা মোকাবিলায় স্থানীয় প্রশাসন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কার্যক্রম সন্তোষজনক।
আজ শুক্রবার সন্ধ্যায় শহরের পুলিশ মেসে লক্ষ্মীপুরে দায়িত্বরত সেনা কর্মকর্তা, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে মতবিনিময় সভা করেন। সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, যারা খাল–বিলে বাঁধ দিয়ে পানি চলাচলে বিঘ্নিত করছে। তাদের বাঁধ অপসারণ করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। এ ছাড়া বন্যা–পরবর্তীতে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে পুনর্বাসনের ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সুরাইয়া জাহান, সেনবাহিনীর লে. কর্নেল মোহাম্মদ মাজেদুল হক রেজা, পুলিশ সুপার তারেক বিন রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুর রহমানসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। মতবিনিময় সভা শেষে তিনি নোয়াখালীর উদ্দেশে লক্ষ্মীপুর ত্যাগ করেন।

ময়মনসিংহের আনন্দমোহন সরকারি কলেজে নির্মাণাধীন লাইব্রেরি-কাম-অডিটোরিয়াম ভবনের কাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজারকে তুলে নিয়ে প্রায় দুই ঘণ্টা আটকে রেখে হত্যার হুমকি দেওয়া হয়েছে। ঘটনার পর দুই দিন নির্মাণকাজ বন্ধ ছিল। এখনো নিরাপত্তাহীনতায় রয়েছেন কর্মকর্তা-কর্মচ
১৭ মিনিট আগে
শিশুটি স্থানীয় একটি কওমি মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী। গতকাল বুধবার বিকেলে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পর সে ফুটবল খেলতে রাস্তায় বের হয়। এ সময় অটোভ্যানচালক হাবিল তাকে বেড়ানোর কথা বলে ভ্যানে তুলে নির্জন স্থানে নিয়ে যান। সেখানে শিশুটিকে ধর্ষণ করা হয়।
২২ মিনিট আগে
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে দুই শিক্ষকের ধস্তাধস্তি ও মারামারির ঘটনায় বিভাগীয় মামলা হয়েছে। একই সঙ্গে তাঁদের অন্যত্র বদলির সুপারিশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে চিঠি দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা...
২৪ মিনিট আগে
ফরিদপুর শহরের গুহলক্ষ্মীপুর এলাকায় নিজ বাড়ি থেকে দেড় কেজি গাঁজাসহ শিল্পী বেগমকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা-পুলিশ। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আগে ২০টি মামলা ছিল বলে জানিয়েছে পুলিশ। নতুন মামলায় তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
২৬ মিনিট আগে