
গেট পাসের বাড়তি ফি ও এক ট্রেইলর শ্রমিককে মারধরের অভিযোগকে কেন্দ্র করে চট্টগ্রাম বন্দর থেকে কনটেইনার ডেলিভারি বন্ধ রেখেছেন ট্রাক, প্রাইম মুভার ও ট্রেইলরের চালক-শ্রমিকেরা। আজ সোমবার বিকেল ৪টার দিকে বন্দরের ৫ নম্বর গেটে মারধরের ঘটনার পর থেকে ওই গেট দিয়ে পণ্যবাহী কনটেইনারের চলাচল বন্ধ রয়েছে।
ঘটনায় বন্দরের নিরাপত্তাকর্মী আশিকুর রহমান আহত হন। তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে। ঘটনার পর পণ্য ডেলিভারি কার্যক্রম বন্ধ হয়ে যায়।
শ্রমিকদের অভিযোগ, বন্দর গেটে প্রবেশের পাস ইস্যুকে কেন্দ্র করে ট্রেইলর শ্রমিক অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ মোকতার হোসেনের সঙ্গে গেটে দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মীদের প্রথমে বাগ্বিতণ্ডা ও পরে হাতাহাতি হয়। এর জেরেই শ্রমিকেরা পণ্য পরিবহন বন্ধ করেন।
প্রাইম মুভারস ট্রেইলর শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম খান বলেন, গেট পাসের ফি ৫৭ টাকার বদলে ৮০ থেকে ১০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। সমিতির কোষাধ্যক্ষ মোকতার হোসেনের কাছ থেকেও বাড়তি টাকা নেওয়ার প্রতিবাদ জানালে বন্দরের নিরাপত্তাকর্মীরা তাঁকে মারধর করেন।
সেলিম খান বলেন, বিষয়টি বন্দর কর্তৃপক্ষকে জানালে তারা এসে মীমাংসার প্রস্তাব দেয়। পরে সবাই ৪ নম্বর গেটে গেলে সেখানে আবারও ঝামেলা হয়। এরপর পরিবহনশ্রমিকেরা পণ্য পরিবহন বন্ধ করে দেন।
চট্টগ্রাম বন্দর দিয়ে প্রতিদিন পণ্যবাহী অন্তত পাঁচ হাজার একক কনটেইনার ডেলিভারি হয়। জাহাজ থেকে নামানোর পর এসব কনটেইনার ট্রেইলরে করে গন্তব্যে নেওয়া হয়। বিকেল ৪টা থেকে ওই পরিবহন বন্ধ রয়েছে।
চট্টগ্রাম বন্দরসচিব সৈয়দ রেফায়েত হামিমের বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তিনি তা ধরেননি।

স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিল তিন সহপাঠী। কিন্তু স্কুলে না গিয়ে অটোরিকশায় পৌঁছে যায় পাবনা বাস টার্মিনালে। সেখান থেকে বাসে নাটোর, এরপর রংপুর হয়ে কুড়িগ্রাম। লক্ষ্য ছিল সীমান্ত এলাকায় যাওয়া। তবে অপরিচিত এলাকায় গিয়ে পথ হারিয়ে শেষ পর্যন্ত পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি তারা।
৬ মিনিট আগে
লক্ষ্মীপুরের রায়পুরে সাংবাদিক দেলোয়ার হোসেন মৃধার চলাচলের রাস্তা বন্ধ ও জমি দখলের চেষ্টার অভিযোগে নাছিমা বেগম ও সাকিবুল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দিয়েছেন আদালত। অভিযুক্তদের আইনজীবী মামলাটিকে পরিকল্পিত ও মিথ্যা বলে দাবি করেছেন।
৯ মিনিট আগে
জ্যোৎস্না বেগম পিরোজপুরের নেছারাবাদ উপজেলার রাহুতকাঠী গ্রামে মো. বেল্লাল আকনের বাসায় কাজ করতেন। রাজু সিকদার তাঁর স্বামী পরিচয়ে প্রায়ই ওই বাসায় যেতেন। ২০১৮ সালের ২৪ নভেম্বর জ্যোৎস্নার সঙ্গে বেল্লালের স্ত্রী মাকসুদা বেগমের কথা-কাটাকাটি হয়।
১৫ মিনিট আগে
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের টয়লেট ও পরিত্যক্ত ভবনে বিপুল ওষুধ অরক্ষিত অবস্থায় পাওয়া গেছে। এ ঘটনায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবু নইম মোহাম্মদ সোহেলকে ওএসডি করা হয়েছে। আইনি প্রক্রিয়া ও তদন্ত সাপেক্ষে ঘটনার পেছনে জড়িত মূল কারিগর ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি
৩৪ মিনিট আগে