
লক্ষ্মীপুরের রায়পুরে সাংবাদিক দেলোয়ার হোসেন মৃধার বাড়ির চলাচলের রাস্তা বন্ধ করে জমি দখলের চেষ্টার অভিযোগে নাছিমা বেগম (৫২) ও সাকিবুল হাসানের (২০) বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে লক্ষ্মীপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. রেজাউল করিম এই আদেশ দেন।
উপজেলার বামনী ইউনিয়নের সাদি মৃধা বাড়িতে এ ঘটনা ঘটে। দেলোয়ার হোসেন মৃধা ভূমি নিরোধ আইনে মামলা করলে আদালতের নির্দেশে পুলিশ তদন্ত প্রতিবেদন দেয়। প্রতিবেদনে তাঁর অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে দাবি করেছেন বাদীপক্ষের আইনজীবী।
বাদীপক্ষের আইনজীবী এ কে এম হুমায়ুন কবির বলেন, উভয় পক্ষের আইনজীবীর যুক্তিতর্ক ও পুলিশ প্রতিবেদন পর্যালোচনা করে আদালত ঘটনা সঠিক বলে প্রতীয়মান হওয়ায় নাছিমা বেগম ও সাকিবুল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দেন। আদেশের সময় অভিযুক্ত ব্যক্তিরা আদালতে উপস্থিত ছিলেন না।
দেলোয়ার হোসেন মৃধা জানান, তিনি দীর্ঘদিন ধরে রায়পুর শহরে বাসা নিয়ে বসবাস করেন। জমি দখলের উদ্দেশ্যে তাঁকে মিথ্যা মামলায় জেলে রাখা হয়েছিল। এ সুযোগে তাঁর ভাবি নাছিমা বেগম ও ভাতিজা সাকিবুল হাসান তাঁর মালিকানাধীন জমি এবং চলাচলের রাস্তা বন্ধ করে দখলের চেষ্টা করেন বলে অভিযোগ করেন তিনি।
বিবাদীপক্ষের আইনজীবী মনিরুল ইসলাম হাওলাদার বলেন, মামলার বাদীর বিরুদ্ধে হত্যা মামলা চলমান। ওই মামলা থেকে বাঁচতে ও বাদীদের চাপে রাখতে পরিকল্পিতভাবে মিথ্যা মামলা করে তাঁর মক্কেলদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আদেশ নেওয়া হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পাটবোঝাই ট্রলি উল্টে জগন্নাথ কর্মকার নামে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে কানসাট-বিনোদপুর সড়কের চামা বাজার মন্দিরের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত জগন্নাথ কর্মকার শ্যামপুর ইউনিয়নের চামা বাজার এলাকার দুলাল কর্মকারের ছেলে।
২ মিনিট আগে
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে প্রবাসী রবিন ঢালীর স্ত্রী স্বর্ণালংকার, নগদ অর্থ ও মুঠোফোন নিয়ে চলে গিয়ে দ্বিতীয় বিয়ে করেছেন—এমন অভিযোগে আদালতে মামলা করেছেন রবিনের বাবা আমিরুল ঢালী। অভিযোগ অস্বীকার করে লামিয়ার দাবি, প্রথম স্বামীকে তালাক দিয়েই তিনি দ্বিতীয় বিয়ে করেছেন।
১০ মিনিট আগে
স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিল তিন সহপাঠী। কিন্তু স্কুলে না গিয়ে অটোরিকশায় পৌঁছে যায় পাবনা বাস টার্মিনালে। সেখান থেকে বাসে নাটোর, এরপর রংপুর হয়ে কুড়িগ্রাম। লক্ষ্য ছিল সীমান্ত এলাকায় যাওয়া। তবে অপরিচিত এলাকায় গিয়ে পথ হারিয়ে শেষ পর্যন্ত পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি তারা।
২১ মিনিট আগে
জ্যোৎস্না বেগম পিরোজপুরের নেছারাবাদ উপজেলার রাহুতকাঠী গ্রামে মো. বেল্লাল আকনের বাসায় কাজ করতেন। রাজু সিকদার তাঁর স্বামী পরিচয়ে প্রায়ই ওই বাসায় যেতেন। ২০১৮ সালের ২৪ নভেম্বর জ্যোৎস্নার সঙ্গে বেল্লালের স্ত্রী মাকসুদা বেগমের কথা-কাটাকাটি হয়।
৩০ মিনিট আগে