
চট্টগ্রামের পটিয়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতায় আবদুর রহমান সরকারি বালিকা উচ্চবিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে।
গতকাল বুধবার (১৭ জুন) সকালে পটিয়া পৌর সদরের আবদুস সোবহান রাহাত আলী উচ্চবিদ্যালয় মিলনায়তনে প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়।
বিতর্কের বিষয় ছিল—মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে। প্রতিযোগিতায় রানারআপ হয়েছে খলিলুর রহমান বালিকা উচ্চবিদ্যালয়। প্রতিযোগিতায় সেরা বিতার্কিক হয়েছে আবদুর রহমান স্কুল টিমের দলনেতা জান্নাতুল মাওয়া আরিশা।
পরে বিজয়ীদের মাঝে পুরস্কার দেওয়া হয়। দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-২-এর সহযোগিতায় পটিয়া উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটি এ প্রতিযোগিতার আয়োজন করে।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সৈয়দ খুরশিদ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দিপন কান্তি দে, উপজেলা একাডেমিক সুপারভাইজার বাবুল কান্তি দে, আবদুস সোবহান রাহাত আলী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এ টি এম তোহা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ইউএনও ফারহানুর রহমান বলেন, দুর্নীতি একটি সামাজিক ব্যাধি। এটি চাইলেই একসঙ্গে দূর করা সম্ভব নয়। দুর্নীতিরোধে পারিবারিক, সামাজিক ও রাজনৈতিকভাবে প্রত্যেকের মাঝে সচেতনতা তৈরি করতে হবে। ছোটকাল থেকে পরিবার ও স্কুল থেকে দুর্নীতিবিরোধী মনোভাব তৈরি হতে হবে।

বগুড়া-নওগাঁ মহাসড়কের এরুলিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে কাজের অপেক্ষায় থাকা শ্রমিকদের ওপর উঠে গেলে ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন...
১৩ মিনিট আগে
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদক কারবারিদের মূল হোতাদের একটি নিরপেক্ষ ও হালনাগাদ তালিকা প্রস্তুত করা হবে। পাশাপাশি ইয়াবা ও অন্যান্য মাদকের বাহকদেরও পৃথক তালিকা করা হবে। কক্সবাজার ও সীমান্ত এলাকায় গঠিত মাদকবিরোধী টাস্কফোর্স এ তালিকা প্রণয়ন করবে।
১৮ মিনিট আগে
বাগেরহাটের মোংলা উপজেলার চিংড়িঘেরগুলোতে দুই মাস ধরে অতিবৃষ্টি ও ভাইরাসের কারণে ব্যাপক হারে বাগদা চিংড়ি মরে যাচ্ছে । ফলে উপজেলার চিংড়িচাষিরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
১ ঘণ্টা আগে
দুই মন্ত্রণালয়ের রশি টানাটানিতে অনিশ্চয়তায় ভুগছে ২০০-এর বেশি নগর স্বাস্থ্যকেন্দ্র ও মাতৃসদন। রাজধানীর দুই সিটি করপোরেশনের ৬৭টিসহ দেশের অন্যান্য অঞ্চলের ২১২টি প্রতিষ্ঠান এ পরিস্থিতির মধ্যে রয়েছে।
২ ঘণ্টা আগে