
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পরিবারের সঙ্গে বেড়াতে এসেছিল দুই শিশু। আজ মঙ্গলবার সকালে উপজেলার কোদালা সুলতানিয়া মাদ্রাসাসংলগ্ন ঘাট দিয়ে কর্ণফুলী নদীতে গোসল করতে নামে তারা। এ সময় নদীতে ডুবে নিখোঁজ হয় শিশু দুটি। পরে দুপুর ১২টার দিকে তাদের একজনের লাশ পাওয়া যায় পাশের রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ফেরিঘাট এলাকায়। এখনো নিখোঁজ রয়েছে অপর শিশুটি।
জানা গেছে, উপজেলার কোদালা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড রাইখালীর বাসিন্দা মো. আব্দুল গণির বাড়িতে চট্টগ্রাম ষোলোশহর এলাকায় বসবাসকারী তাঁর মেয়ের পরিবার এবং সেখানকার প্রতিবেশী একটি পরিবারসহ মোট ছয়জন ঈদ উপলক্ষে বেড়াতে আসে। প্রতিবেশী ওই পরিবারটির বাড়ি ভোলা জেলায়।
আজ সকাল ৯টার দিকে কোদালা সোলতানিয়া মাদ্রাসার পাশে রাইখালী জাহাঙ্গীর ড্রাইভার বাড়ি ঘাটে আব্দুল গণির নাতি মোহাম্মদ ইমন (৬) ও ভোলা থেকে বেড়াতে আসা আট বছরের মেয়েটি কর্ণফুলী নদীতে গোসল করার সময় পানিতে তলিয়ে যায়। দুপুর সাড়ে ১২টার দিকে মেয়েটির লাশ চন্দ্রঘোনা রাইখালী ফেরিঘাট কর্ণফুলী নদীতে ভাসমান অবস্থায় চন্দ্রঘোনা থানা-পুলিশ উদ্ধার করে।
আব্দুল গণি জানান, নাতি ইমন ও ভোলা থেকে আসা ছোট মেয়েটি কর্ণফুলী নদীতে গোসল করতে নামলে তলিয়ে যায়। মেয়েটির লাশ উদ্ধার হলেও তাঁর নাতি ইমন এখনো নিখোঁজ রয়েছে। ইমনের বাবার নাম মো. ফোরকান। এ রিপোর্ট লেখা পর্যন্ত স্বজনেরা নিখোঁজ ইমনের সন্ধান চালিয়ে যাচ্ছেন।
এ ব্যাপারে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান কামাল আজকের পত্রিকাকে বলেন, ‘জোয়ারের পানিতে ভেসে যাওয়ার সময় স্থানীয় বাসিন্দারা থানায় খবর দিলে লাশটি উদ্ধার করা হয়। পরে জানতে পারি, আরও একটি শিশু নিখোঁজ রয়েছে। তাকেও উদ্ধারে চেষ্টা চলছে।’
রাঙ্গুনিয়া উপজেলা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাসুই মং মারমা বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে আসি। মেয়েশিশুটির লাশ উদ্ধার হয়েছে। তবে শিশু ইমনকে উদ্ধারের চেষ্টা চলছে। আগ্রাবাদে আমাদের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে।’

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. সানোয়ার হোসেন বলেন, একটি লরির সঙ্গে মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। তাদের মধ্যে ১৮ মাস বয়সী একটি শিশু রয়েছে। দুর্ঘটনায় শিশুটির মায়ের একটি হাত ভেঙে গেছে। অপর নিহত নারীর নাম-পরিচয় এখনো জানা যায়নি। তবে তাঁর বয়স আনুমানিক ৪৫ বছর হবে।
২ মিনিট আগে
জুলাই আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টার মামলায় দেড় মাসের মেয়েকে নিয়ে কারাগারে যাওয়া ঢাকা যুব মহিলা লীগের কর্মী শিল্পী বেগমকে জামিন দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকার একটি আদালত।
৪২ মিনিট আগে
নারায়ণগঞ্জ সদর উপজেলায় একটি খেয়াঘাটের দরপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে বিএনপির সঙ্গে জামায়াত ও এনসিপির নেতা-কর্মীদের মারামারি হয়েছে। এতে উভয় পক্ষের পাঁচ থেকে ছয়জন আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
ঢাকার আশুলিয়া থেকে গতকাল সোমবার রাতে আন্তজেলা ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। পালিয়ে গেছে আরও অন্তত ছয়জন। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে একটি খেলনা পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
১ ঘণ্টা আগে