
চট্টগ্রামের সীতাকুণ্ডে শ্বশুরবাড়ি থেকে ডেকে নিয়ে মো. জাহাঙ্গীর আলম শামীম (৪০) নামে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে ও পায়ের রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাতে উপজেলার মুরাদপুর ইউনিয়নের মধ্যভাটের খিল এলাকার তালতলা বেড়িবাঁধের কাছে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। শামীম সীতাকুণ্ড পৌরসভার শিবপুর এলাকার আবুল মনসুরের ছেলে। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওয়ার্ড কমিটির সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন।
এদিকে হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে আজ বৃহস্পতিবার সকালে দুজনকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম। তবে তদন্তের স্বার্থে তাঁদের নাম-পরিচয় প্রকাশ করতে অপারগতা জানিয়েছেন তিনি।
নিহত শামীমের ভাই মো. সেলিম বলেন, ‘আওয়ামী লীগ করার কারণে প্রাণভয়ে দীর্ঘদিন ধরে আমার ভাই শামীম আত্মগোপনে ছিলেন। এতে অভাব-অনটনের কারণে মানবেতর জীবন যাপন করেছিলেন তিনি। বুধবার সন্ধ্যায় তাঁর স্ত্রী সীতাকুণ্ড বাজারে কিছু স্বর্ণ বন্ধক রেখে টাকা নিয়ে বাপের বাড়ি যান। স্ত্রীর সঙ্গে শামীমও শ্বশুরবাড়ি যান। বুধবার রাতে ৩০ থেকে ৪০ জনের অস্ত্রধারী একদল সন্ত্রাসী শামীমকে সেখান থেকে ডেকে তালতলা বেড়িবাঁধ এলাকায় নিয়ে যায়। তারা শামীমকে এলোপাতাড়ি কুপিয়ে ও পায়ের রগ কেটে মৃত্যু নিশ্চিতের পর বেড়িবাঁধে ফেলে পালিয়ে যায়।’
মো. সেলিম আরও বলেন, তাঁর ভাইয়ের সঙ্গে অনেক দিন ধরে স্থানীয় জাফর ও ইরানের দ্বন্দ্ব চলছিল। পূর্বশত্রুতার জেরে এ দুজনের নেতৃত্বে তাঁদের অনুসারী সন্ত্রাসীরা শামীমকে কুপিয়ে ও পায়ের রগ কেটে হত্যা করেছে বলে ধারণা তাঁর।
ওসি মোহাম্মদ মহিনুল ইসলাম বলেন, যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং যিনি হত্যার শিকার হয়েছেন, তাঁদের কারোরই আগের রেকর্ড ভালো না। পুলিশ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করেছে।

পঞ্চগড় থেকে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে অজ্ঞাতনামা ব্যক্তির ছোড়া পাথরের আঘাতে এক যাত্রীর ডান চোখ গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে পাঠানো হয়েছে।
৩ মিনিট আগে
সিরাজগঞ্জ সদর উপজেলার সয়াধানগড়া এলাকার রহমতগঞ্জে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমোদন ছাড়াই দই উৎপাদন এবং অস্বাস্থ্যকর পরিবেশে বাজারজাত করায় একটি মিষ্টির কারখানার মালিককে ৮০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
২০ মিনিট আগে
পাবনার সাঁথিয়া উপজেলায় এক প্রবাসীর স্ত্রীর ঘর থেকে আলিফ হোসেন (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২১ জুলাই) সকালে আতাইকুলা থানার রঘুনাথপুর গ্রামে ঘটনাটি ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ওই প্রবাসীর স্ত্রীকে আটক করেছে। মৃত আলিফ রঘুনাথপুর গ্রামের মৃত রইচ শেখের ছেলে।
২৩ মিনিট আগে
গাইবান্ধা শহর রক্ষা বাঁধের প্রায় দেড় কিলোমিটার অংশ ভারী বৃষ্টিতে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। অন্তত ২৫টি স্থানে ধস ও গর্ত সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত মেরামতের দাবি জানিয়েছেন। পানি উন্নয়ন বোর্ড বলছে, ক্ষতিগ্রস্ত স্থানে মাটির বস্তা ফেলে জরুরি মেরামত চলছে।
২৩ মিনিট আগে