
কক্সবাজার থেকে ফেরার পথে কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি যাত্রীবাহী বাসের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় চালকসহ দুজন নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে বাসের যাত্রী ওঠানামার জন্য থামার সময়। শনিবার (৬ জুন) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার কালিকাপুর ইউনিয়নের ছুপুয়া আল-আমিন ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজন বরুড়া উপজেলার মহিশাইর ইউনিয়নের মহিশাইর গ্রামের মাওলানা আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ সানাউল্লাহ (২৫)। অপর যুবক জেলার মুরাদনগর উপজেলার বাসিন্দা অন্তর।
মিয়াবাজার হাইওয়ে থানার এসআই চন্দন সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কুমিল্লা অভিমুখী একটি যাত্রীবাহী বাস ছুপুয়া এলাকায় যাত্রী উঠানামার জন্য থামলে দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বাসের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহত সানাউল্লাহর মামা মাওলানা মুফতি মাযহারুল ইসলাম জানান, তার ভাগনে ও তার সঙ্গে থাকা একজন গত বৃহস্পতিবার কক্সবাজার ভ্রমণে গিয়েছিলেন। ধারণা করা হচ্ছে, তারা কক্সবাজার থেকে কুমিল্লায় ফেরার পথে দুর্ঘটনায় পড়েন।
নিহতের বন্ধু বিপু জানান, সানাউল্লাহ কুমিল্লা শহরে মোটরসাইকেল মেকানিকের ব্যবসা করতেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে আসেন।
চৌদ্দগ্রাম মিয়াবাজার হাইওয়ে থানার এসআই চন্দন সাহা বলেন, দুর্ঘটনার পর সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

ঈদ-পরবর্তী সময়ে সড়কে রাজধানীমুখী মানুষের ভিড় যেমন বাড়ছে, তেমনি বাড়ছে যানজট আর ভোগান্তিও। সেই ভোগান্তি এড়াতে অনেকেই এখন বিকল্প হিসেবে বেছে নিচ্ছেন নৌপথ। যমুনা নদী পেরিয়ে নৌকায় টাঙ্গাইল হয়ে ঢাকায় ফিরছেন শত শত মানুষ।
১৩ মিনিট আগে
জাতীয় পর্যায়ে শিশু নির্যাতনকারীদের একটি তথ্যভান্ডার তৈরির প্রস্তাব দিয়ে রুবাবা দৌলা বলেন, কারা এ ধরনের অপরাধ করেছে তার একটি কেন্দ্রীয় তথ্যভান্ডার থাকা প্রয়োজন। আধুনিক প্রযুক্তি ও সমন্বিত নাগরিক তথ্যব্যবস্থা ব্যবহার করে অপরাধের ধরন বিশ্লেষণ এবং ঝুঁকি শনাক্ত করা সম্ভব।
২৭ মিনিট আগে
পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কথিত পুশ ইন চেষ্টায় আটকে পড়া ১০ জন নারী-পুরুষ ও শিশু ৩০ ঘণ্টারও বেশি সময় ধরে জিরো লাইনে অনিশ্চিত অবস্থায় রয়েছে। বিজিবির বাধায় বাংলাদেশে প্রবেশ করতে না পারায় এবং বিএসএফ ফেরত না নেওয়ায় তারা দুই দেশের মাঝামাঝি এলাকায় চরম অনিশ্চয়তার মধ্যে...
১ ঘণ্টা আগে
কান্নাজড়িত কণ্ঠে এই বাবা বলেন, ‘আমি আমার বাচ্চা হত্যার সুষ্ঠু বিচার চাই। বাংলাদেশের আইনে সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করি। সেই শাস্তি যেন দ্রুত কার্যকর হতে দেখি, একজন বাবা হিসেবে এটাই আমার একমাত্র চাওয়া।’
১ ঘণ্টা আগে