
চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসায় অবহেলায় সাংবাদিক কন্যা রাফিদা খান রাইফার মৃত্যুর ঘটনায় চার চিকিৎসকের বিরুদ্ধে দেওয়া অভিযোগপত্রটি আমলে নিয়েছেন আদালত।
আজ রোববার চট্টগ্রামের চতুর্থ মহানগর হাকিম মোহাম্মদ সালাউদ্দিনের আদালত অভিযোগপত্রটি আমলে নেন।
এর আগে মামলাটি তদন্ত করে অভিযোগপত্র আদালতে উপস্থাপন করেন তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। অভিযুক্ত চার চিকিৎসক হলেন-ডা. লিয়াকত আলী খান, ডা. বিধান রায় চৌধুরী, ডা. দেবাশীষ সেনগুপ্ত ও ডা. শুভ্র দেব।
মামলার বাদী সাংবাদিক রুবেল খানের আইনজীবী অ্যাডভোকেট মো. ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘রোববার শুনানিতে আসামিদের মধ্যে তিনজন উপস্থিত ছিলেন। অপর আসামি সময়ের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।’
ইকবাল হোসেন বলেন, ‘নিয়ম অনুসারে মামলাটি বিচার নিষ্পত্তির জন্য চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে প্রেরণ করা হয়েছে। মামলাটি চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে অথবা মহানগর দায়রা জজ নির্ধারিত অন্য কোনো আদালতে পরবর্তীতে এই মামলার অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হবে। সেই শুনানির দিন এখনো ধার্য হয়নি।’
এর আগে গত ২৫ মার্চ পিবিআই চট্টগ্রাম মেট্রো ইউনিটের পরিদর্শক আবু জাফর মোহাম্মদ ওমর ফারুক নগর পুলিশের প্রসিকিউশন শাখায় অভিযোগপত্রটি জমা দেন।
অবহেলাজনিত মৃত্যু ঘটানোর অপরাধে দণ্ডবিধির ৩০৪ (ক) ও ১০৯ ধারায় চারজন ডাক্তারের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয় বলে জানায় পিবিআই।
২০১৮ সালের ২৯ জুন রাতে চট্টগ্রামের বেসরকারি ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলা, অদক্ষতার কারণে সাংবাদিক রুবেল খানের দুই বছর চার মাস বয়সী শিশু কন্যা রাফিদা খান রাইফা মারা যায়।
রাইফার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাইফার বাবা রুবেল খান বাদী হয়ে ২০১৮ সালের ২০ জুলাই ৪ জনকে আসামি করে চকবাজার থানায় একটি মামলা দায়ের করেন। মামলার চার চিকিৎসককে আসামি করা হয়।
সাংবাদিক-কন্যা রাইফা হত্যা মামলায় দীর্ঘ তদন্ত শেষে অভিযোগপত্র জমা দেওয়ায় পিবিআইকে ধন্যবাদ জানিয়েছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি তপন চক্রবর্তী ও সাধারণ সম্পাদক ম শামসুল ইসলাম। এক বিবৃতিতে তাঁরা বলেন, ‘ভুল চিকিৎসায় মৃত্যুর কারণে যে আস্থাহীনতা তৈরি হয়েছে তা থেকে উত্তরণের জন্য রাইফা হত্যার সুষ্ঠু বিচার দ্রুত নিশ্চিত করতে হবে।’

কুড়িগ্রামের উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিককে তলব করেছেন আদালত। আসামিকে গ্রেপ্তারে ‘অবহেলা ও গাফিলতি’ প্রদর্শন করে আদালতের কাজে অসহযোগিতার অভিযোগে ওসিকে তলব করা হয়েছে।
২ ঘণ্টা আগে
শেরপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় মো. সোহাগ মিয়া (২৯) নামের এক পুলিশ কনস্টেবলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার বিকেলে ওই পুলিশ সদস্য আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে শেরপুর সদর...
২ ঘণ্টা আগে
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক ড. রফিকুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকেরা। আজ বৃহস্পতিবার বিকেলে শিক্ষক সমিতির উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের দুর্বার বাংলার পাদদেশে এ কর্মসূচি হয়।
২ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা থানা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ৫৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ বৃহস্পতিবার রাত ৯টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার ব্লক-এমের ২৮ নম্বর সড়কের একটি ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাট থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২ ঘণ্টা আগে