চট্টগ্রামে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ–যুবলীগের সংঘর্ষের ঘটনায় চারটি মামলা দায়ের হয়েছে। এসব মামলায় অজ্ঞাত সাড়ে ছয় হাজার জনকে আসামি করা হয়েছে। আজ বুধবার নগরীর পাঁচলাইশ থানায় তিনটি এবং খুলশী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এর আগে মঙ্গলবার কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ–যুবলীগের সংঘর্ষে চট্টগ্রাম নগরীর ষোলোশহর, দুই নম্বর গেট ও মুরাদপুর এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এতে তিনজন নিহত ও শতাধিক আহত হয়েছেন।
এর মধ্যে ৭১ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে মধ্যরাতে পুলিশ নগরীর ১৬ থানায় রাতভর অভিযান চালিয়ে ৮৮ জনকে গ্রেপ্তার করেছে। আজ দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা গণমাধ্যমকে বলেন, ‘হত্যা, দাঙ্গা ও সরকারি কাজে বাধাদানের অভিযোগে এবং বিস্ফোরক আইনে পুলিশ বাদী হয়ে আলাদা দুটি মামলা দায়ের করেছে। এ ছাড়া হামলায় আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা ইমন ধরের মা বাদী হয়ে আরেকটি মামলা দায়ের করেছেন।’
তিনি আরও বলেন, ‘বিস্ফোরক ও হামলার অভিযোগে দায়ের করা দুই মামলার প্রতিটিতে ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে। তিনটি মামলায় অন্তত ছয় থেকে সাড়ে ছয় হাজার জনকে আসামি করা হয়েছে।’
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ নেয়ামত উল্লাহ বলেন, ‘হামলায় আহত হয়ে চমেক হাসপাতালে চিকিৎসাধীন সাহেদ আলী নামে এক ব্যক্তি মামলা দায়ের করেছেন। এতে অজ্ঞাতনামা ৫০০ থেকে ৬০০ জনকে আসামি করা হয়েছে।’
এদিকে সংঘর্ষের ঘটনায় যুবদলের নেতা-কর্মীদের গ্রেপ্তারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি ও সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ।
তাঁরা বলেন, সারা দেশে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলায় হতাহতের ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে এই গণগ্রেপ্তার শুরু হয়েছে।
একইভাবে চট্টগ্রাম ছাত্র ইউনিয়নের সভাপতি টিকলু কুমার দে ও সহকারী সাধারণ সম্পাদক মিজানুর রহমান আরিফ সংগঠনের নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়েছেন।

নীলফামারীর ডোমার উপজেলায় চতুর্থ শ্রেণিতে পড়ুয়া এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধকে (৬০) আটক করা হয়েছে। গতকাল শনিবার রাতে তাঁকে আটক করে পুলিশ। স্থানীয় লোকজন জানায়, শিশুটির মা বিকেলে বাড়ি ছিলেন না।
৫ মিনিট আগে
কুষ্টিয়ার খোকসা উপজেলায় গড়াই নদে গোসলে নেমে নিখোঁজ হওয়ার প্রায় ১৯ ঘণ্টা পর তাইবা (৭) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। আজ রোববার সকাল ৯টায় উপজেলার ওসমানপুর খেয়াঘাট এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
মানিকগঞ্জের সিংগাইরে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার দায়ে দুজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার (৭ মার্চ) রাতে পৌরসভার গোবিন্দল নতুন বাজার এলাকায় এই অভিযান চালানো হয়।
২ ঘণ্টা আগে
জামালপুরের মেলান্দহ উপজেলায় জমি নিয়ে বিরোধে ছোট ভাইয়ের হামলায় মাসুদ রানা (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল শনিবার (৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মেলান্দহের নয়ানগর এলাকায় এই ঘটনা ঘটেছে।
২ ঘণ্টা আগে