চট্টগ্রামের বাকলিয়ায় ৩ হাজার ৬৩৫ পিস ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল শনিবার দিবাগত রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, কক্সবাজার সদরের মোহেছিনিয়া গ্রামে মো. জসিম উদ্দিন (৪৭) ও কিশোরগঞ্জ ভৈরবের শ্রীনগর গ্রামের আলী হোসেন (৩৬)।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতু সংযোগ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে ৩ হাজার ৬৩৫ পিস ইয়াবা জব্দ করা হয়।
র্যাবের জনসংযোগ কর্মকর্তা মো. নুরুল আবছার বলেন, গ্রেপ্তারকৃতরা কক্সবাজার থেকে ইয়াবা কিনে চট্টগ্রামসহ বিভিন্ন জায়গায় বিক্রি করেন। জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১১ লাখ টাকা। এ ঘটনায় বাকলিয়া থানায় একটি মামলা করা হয়েছে।

স্বাধীনতার স্মৃতিবিজড়িত মেহেরপুরের মুজিবনগর মুক্তিযুদ্ধবিষয়ক স্মৃতিকেন্দ্র এখনো দর্শনার্থীশূন্য। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই একশ্রেণির উচ্ছৃঙ্খল লোকজন সেখানকার মুক্তিযুদ্ধবিষয়ক ভাস্কর্যগুলো ভেঙে গুঁড়িয়ে দেয়।
১ ঘণ্টা আগে
কৃষকসহ বিলাঞ্চলের মানুষের কষ্টের কথা ভেবে ২৫ বছর আগে বিলের মধ্য দিয়ে তৈরি করা হয় সাবমারসিবল বা ডুবো সড়ক। এখন সেই আশাজাগানিয়া সড়কটি যেন দুর্ভোগের আরেক নাম। সংস্কার না করায় ভাঙাচোরায় সড়কটিতে চলাচল করতে গিয়ে দুর্ভোগ আরও বেড়েছে।
১ ঘণ্টা আগে
চলতি মাসের শুরুর দিকে রাজধানীর গুলিস্তানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বড় ধরনের উচ্ছেদ অভিযান চালালেও সপ্তাহ না পেরোতেই আবার দোকান বসতে শুরু করেছে। ফুটপাতগুলোতে দেখা গেছে ‘হকার-পুলিশ’ খেলা। একদিকে সুযোগ পেলেই অস্থায়ী পাটাতন দিয়ে দোকান বসাচ্ছেন হকাররা; অন্যদিকে ঘুরে ঘুরে সেসব উঠিয়ে দিচ্ছে পুলিশ।
২ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হাম উপসর্গ নিয়ে ৫১ শিশুর মৃত্যুর পর এই সংক্রামক রোগের চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি কে এম মাসুদ উল ইসলাম আট সদস্যের এই বোর্ড গঠনের আদেশ দেন।
২ ঘণ্টা আগে