
চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাতনামা এক নারীর হাত-বাঁধা বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে নদীর শিকলবাহা বিদ্যুৎকেন্দ্র পিডিবি ও বলক ঘাটের অংশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহতের বয়স আনুমানিক ২৫ বছর। তবে তাৎক্ষণিকভাবে তাঁর নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ বিকেলে কর্ণফুলী নদীর শিকলবাহা বিদ্যুৎকেন্দ্রের অংশে একটি সাদা বস্তা ভাসতে দেখেন স্থানীয় লোকজন। কাছে গিয়ে তাঁরা দেখতে পান, বস্তার মুখ আংশিক খোলা এবং ভেতরে অর্ধগলিত হাত-পা বাঁধা লাশ। বিষয়টি থানা ও নৌ-পুলিশকে জানালে ঘটনাস্থলে গিয়ে বস্তাটি উদ্ধার করে পুলিশ সদস্যরা। বস্তা খোলার পর দেখা যায়, নিহতের হাত-পা রশি দিয়ে শক্ত করে বাঁধা ছিল। শরীরে আঘাতের চিহ্নও রয়েছে।
প্রাথমিকভাবে স্থানীয়রা ধারণা করছেন, ওই নারীকে হত্যার পর লাশ গুমের উদ্দেশ্যে বস্তাবন্দী করে নদীতে ফেলে দেওয়া হয়েছে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার উদ্দিন বলেন, পুলিশ খবর পেয়ে নদী থেকে বস্তাবন্দী লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, রাজধানীর একটি এলাকা থেকে ওই দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে।
১১ মিনিট আগে
প্রতিমন্ত্রী বলেন, ‘যেকোনো দুর্যোগ মোকাবিলার সক্ষমতা সরকারের আছে। এই দুর্যোগ প্রাকৃতিক হোক অথবা মানুষের সৃষ্টি করা হোক।’ তিনি বলেন, ‘বিগত ফ্যাসিবাদী সরকার পদ্মার চরে বসবাসকারী মানুষের জীবন ও জীবিকার উন্নয়নে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। আমরা চরের মানুষের জীবনমান উন্নয়নে শিক্ষাপ্রতিষ্ঠান তৈরি....
১৪ মিনিট আগে
সুসজ্জিত নৌকায় বাজছে ঢাকঢোল। তালে তালে চলছে ভাটিয়ালি গান। মাঝিদের কণ্ঠে—‘হেইয়ারে হেইয়াহো, মারো টান, হেইয়াহো’। বৈঠার ছলাৎ ছলাৎ শব্দে মুখর নদীর পানি। শরতের শেষ বিকেলে এমন দৃশ্য মুগ্ধ করেছে নদীপাড়ের মানুষকে...
১ ঘণ্টা আগে
নেত্রকোনার বারহাট্টায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ শিউলী রানী বিশ্বাস (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়...
১ ঘণ্টা আগে