
চট্টগ্রাম বন্দরে এক দিনে ৬ হাজার ৩০১টি গেট পাস ইস্যু হয়েছে। এটিকে রেকর্ড বলছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক। তিনি জানান, গত মঙ্গলবার (১৮ নভেম্বর) এক দিনে ৪ হাজার ৭৩৪টি কনসাইনি গেট পাস এবং ১ হাজার ৫৬৭টি অফডক গেট পাস ইস্যু হয়েছে। এই সংখ্যা এক দিনে ইস্যু হওয়া গেট পাসের ক্ষেত্রে নতুন রেকর্ড।
বন্দরসচিব বলেন, দেশের সবচেয়ে বড় সমুদ্রবন্দর হিসেবে চট্টগ্রাম বন্দর দেশের আমদানি-রপ্তানি প্রবাহের প্রধান কেন্দ্রবিন্দু। জাতীয় অর্থনীতি, শিল্পায়ন ও বাণিজ্য সম্প্রসারণে বন্দরটি বহু বছর ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রতিদিনের কার্যক্রমে গতি, স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করে চট্টগ্রাম বন্দর দেশের উন্নয়ন, রাজস্ব বৃদ্ধি ও আন্তর্জাতিক বাণিজ্য প্রতিযোগিতায় বড় ধরনের অবদান রেখে চলেছে। চট্টগ্রাম বন্দর ডিজিটালাইজেশনে নতুন মাইলফলক স্পর্শ করেছে। আধুনিক প্রযুক্তি, বিশেষ করে টার্মিনাল অপারেটিং সিস্টেম (টিওএস) অ্যাপের সফল ব্যবহার বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম আরও গতিশীল, স্বচ্ছ করেছে। এর ফলে সার্বিক পোর্ট অপারেশনে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যাচ্ছে। তিনি বলেন, বন্দর কর্তৃপক্ষ ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারের কারণে দ্রুত কনটেইনার হ্যান্ডলিং, গেট অপারেশন, ডকুমেন্ট প্রসেসিং এবং রিয়েল-টাইম মনিটরিং সম্ভব হওয়ায় সেবার মান যেমন বেড়েছে, তেমনি ব্যবসায়ীদের সময় ও খরচ দুই-ই কমেছে। বন্দরকে আরও স্মার্ট ও অটোমেশন-নির্ভর করতে গৃহীত উদ্যোগ ভবিষ্যতে নতুন উচ্চতায় পৌঁছে দেবে বলে আশা করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। চট্টগ্রাম বন্দরের এই ধারাবাহিক সাফল্য বাংলাদেশের সমগ্র বাণিজ্যব্যবস্থা আরও শক্তিশালী ও প্রতিযোগিতামূলক করে তুলবে বলে আশা প্রকাশ করেন বন্দরসচিব।

গত বুধবার সকালে ঘাড়ে অস্ত্রোপচার হওয়ার কথা ছিল জালাল হোসেনের। দুই মাসের বেশি সময় অপেক্ষা করে আশা ছিল অপারেশন করে বাড়িতে গিয়ে ঈদ পালন করবেন। কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনায় নির্ধারিত দিনে তাঁর অস্ত্রোপচার হয়নি। ঠিক কবে সিরিয়াল পাবেন, তা-ও অনিশ্চিত।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) নিজস্ব কার্যালয়ের নির্মাণকাজ প্রায় শেষ হয়েছে। এতে ব্যয় হয়েছে ৫০ কোটি টাকা। ঈদুল আজহার পর আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি যখন চলছে, তখন এই কার্যালয় ঢাকায় সরিয়ে নেওয়ার তৎপরতা শুরু হয়েছে।
৩ ঘণ্টা আগে
দখল-দূষণে মৃতপ্রায় রংপুর নগরীর প্রাণ শ্যামাসুন্দরী খাল। খাল পুনঃখনন, দূষণ রোধ ও বনায়নের জন্য ১৫ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। তবে খোদ বাস্তবায়নকারী সংস্থা পানি উন্নয়ন বোর্ডই বলছে, দখল ও পানিপ্রবাহের মূল সংকট সমাধান ছাড়া এই প্রকল্প টেকসই হবে না।
৪ ঘণ্টা আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে পাওনা টাকার বিষয়ে কথা বলতে এক গৃহবধূকে বাসা থেকে ডেকে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় এ ঘটনায় মামলা দায়েরের এক ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
৬ ঘণ্টা আগে