
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সোহরাওয়ার্দী হল শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আবরার ফারাবীর নিষিদ্ধঘোষিত ছাত্রলীগে যুক্ত থাকার বিষয়টি সামনে এসেছে। ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট থাকার সময়ে তাঁর ফেসবুকে দেওয়া জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরবিরোধী বেশ কয়েকটি পোস্ট ছড়িয়ে পড়েছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ-সংক্রান্ত বেশ কয়েকটি পোস্টের স্ক্রিনশট ভাইরাল হয়। এ নিয়ে ফেসবুকে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
ছড়িয়ে পড়া পোস্টগুলোতে দেখা যায়, এন ইউ আবরার ফারাবী নামের ফেসবুক আইডি থেকে ছাত্রলীগসংশ্লিষ্ট বেশ কিছু পোস্ট ও জামায়াত-শিবিরবিরোধী পোস্ট করেছেন তিনি। ওই ফেসবুক ওয়ালে শাখা ছাত্রলীগের সাবেক সহসভাপতি, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের সঙ্গে ছবি রয়েছে এই নেতার। শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে দেখা যায় তাঁকে।
২০২১ সালের ২৯ ডিসেম্বর তিনি জামায়াত-শিবিরকে খুনি সম্বোধন করে ফেসবুকে পোস্ট দিয়েছেন। এ ছাড়া ২০২২ সালের ১৪ নভেম্বর আবরার তাঁর ফেসবুক পোস্টে ছাত্রলীগের নেতা ড. রবিউল হাসান ভূঁইয়া (সাবেক প্রক্টর) শিবিরের মিথ্যা মামলায় জেল খেটেছেন বলেও উল্লেখ করেন তিনি।
জানতে চাইলে আবরার ফারাবী বলেন, ‘২০২২ সালের জুন পর্যন্ত আমি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। ২০২৩ সাল থেকে আমি ছাত্রলীগের সব ধরনের রাজনীতি ছেড়ে পুরোদমে ছাত্রশিবিরে যুক্ত হই। শিবিরে যোগ দেওয়ার পর থেকে আর হলে থাকিনি। পরে শিবিরের সদস্য হয়ে দায়িত্বশীল পদ পাই।’
আবরার ফারাবী আরও বলেন, ‘যখন জুলাই গণ-অভ্যুত্থান শুরু হয়, তখন থেকেই মূলত আমি আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হই এবং বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী আন্দোলন নামে যে গ্রুপ আছে, সেটা খুলি। ছাত্রলীগ করেছি, এটা আমি অস্বীকার করি না। কিন্তু ২০২২ সালের জুনের পর থেকে ছাত্রলীগের কোনো ধরনের কর্মকাণ্ডের সঙ্গে আমি সম্পৃক্ত ছিলাম না।’
চবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ আলী আজকের পত্রিকা'কে বলেন, ‘আবরার ফারাবীর বিরুদ্ধে এখন যে বিষয়গুলো নিয়ে আসা হয়েছে, সবগুলো ২০২১-২২ সালের পোস্ট। তখন তিনি ছাত্রলীগে যুক্ত ছিলেন। এরপর তিনি ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে যুক্ত হয়ে সংগঠনের নিয়ম অনুযায়ী মানোন্নয়ন করেন এবং দায়িত্বশীল পর্যায়ে আসেন।’
মোহাম্মদ আলী আরও বলেন, ‘ব্যাপারটা এমন না যে, তিনি আগস্ট-পরবর্তী সময় থেকে ছাত্রশিবিরের সঙ্গে যুক্ত হয়েছেন, বরং আগস্টের আগে ২০২৪ সাল থেকে সোহরাওয়ার্দী হল শাখার দায়িত্ব পালন করছেন। পরে এ বছর জানুয়ারি থেকে তাঁকে সোহরাওয়ার্দী হল শাখার সভাপতির দায়িত্ব দেওয়া হয়।’
আরও খবর পড়ুন:

চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে ১০ শ্রমিকের মৃত্যুর এক মাস পেরিয়ে গেছে। তবে স্বজনদের কান্না থামেনি। সন্তান হারানোর শোকে কাঁদছেন সানি জলদাসের মা আশোকী জলদাস। অন্যদিকে স্বামী পলাশ জলদাসকে হারিয়ে অনাগত সন্তানকে নিয়ে অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন তাঁর ৯ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ভৌমি
৫ ঘণ্টা আগে
রাজধানীর মধ্য বাড্ডায় প্রায় দেড় মাস ওয়াসার সরবরাহ করা পানিতে ময়লা ও তীব্র দুর্গন্ধের অভিযোগ উঠেছে। বাসিন্দারা বলছেন, পানি ফুটিয়েও গন্ধ দূর হচ্ছে না। অনেকে খাওয়ার জন্য বোতলের পানি কিনতে বাধ্য হচ্ছেন। বিশুদ্ধ পানির সংকটের কারণে এলাকায় ডায়রিয়াসহ বিভিন্ন পানিবাহিত রোগের প্রকোপও বেড়েছে বলে জানিয়েছেন স্থা
৫ ঘণ্টা আগে
দিনাজপুরের ফুলবাড়ী ১০৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৭২টিতেই দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষকের পদ শূন্য। ফলে বিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রমে ব্যাঘাত ঘটছে। এ ছাড়া ৮০টি বিদ্যালয়ে নেই কোনো নৈশপ্রহরী কাম দপ্তরি।
৫ ঘণ্টা আগে
বরিশালে মাহিন্দ্রাকে সাইড দিতে গিয়ে রোজা পরিবহন নামক একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের ডোবায় পড়ে গেছে।
৭ ঘণ্টা আগে