
দুদিন ধরে দেশের একমাত্র প্রবালসমৃদ্ধ দ্বীপ সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। কক্সবাজার শহর থেকে আজ মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো তিনটি জাহাজে ১ হাজার ১৯৪ জন পর্যটক দ্বীপ ভ্রমণে গেছেন। প্রথম দিনের চেয়ে ২০ জন পর্যটক বেড়েছে।
সরকারের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, দৈনিক ২ হাজার করে পর্যটক সেন্ট মার্টিনে রাতযাপনের সুযোগ পাচ্ছেন। পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন, ১ ডিসেম্বর থেকে জাহাজ চলাচল শুরুর বিষয়টি ঘোষণা দেওয়া ছিল। তারপরও প্রতিদিন ৮০০ জনের বেশি পর্যটক কম গেছেন। এভাবে পর্যটক কম হলে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বঙ্গোপসাগরের বুকে অবস্থিত ৮ বর্গকিলোমিটার আয়তনের দেশের একমাত্র প্রবালসমৃদ্ধ দ্বীপ সেন্ট মার্টিন। পর্যটন মৌসুমে দেশি-বিদেশি পর্যটকে দ্বীপটি মুখর থাকে। কিন্তু দেড় দশকে অনিয়ন্ত্রিত পর্যটন ও প্লাস্টিক পণ্যের দূষণের কারণে দ্বীপের পরিবেশ-প্রতিবেশ হুমকির মুখে পডেছে। ফলে সরকার গত বছর থেকে দ্বীপে পর্যটক সীমিত করার সিদ্ধান্ত নেয়। সরকার নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত পর্যটক ভ্রমণের সুযোগ দিলেও নভেম্বরে দিনে গিয়ে দিনে ফেরার শর্তারোপ করায় পর্যটকেরা দ্বীপ ভ্রমণে যেতে আগ্রহ দেখাননি।
মঙ্গলবার সকাল ৭টায় শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ-জেটিঘাট থেকে ১ হাজার ১৯৪ জন পর্যটক নিয়ে সেন্ট মার্টিনের উদ্দেশে ছেড়ে যায় তিনটি জাহাজ—এমভি কর্ণফুলী এক্সপ্রেস, এমভি বার আউলিয়া ও কেয়ারি সিন্দাবাদ। ১২০ কিলোমিটার সমুদ্রপথ পাড়ি দিয়ে জাহাজগুলো সেন্ট মার্টিন জেটিঘাটে পৌঁছায় বেলা দেড়টায়। ফিরতি জাহাজে বেলা ৩টার দিকে আগের দিন (সোমবার) যাওয়া পর্যটকেরা কক্সবাজার ফিরে আসছেন।
এদিকে ১০ মাস পর পর্যটকের আনাগোনায় মুখর হয়ে উঠেছে সেন্ট মার্টিন। হোটেল-রিসোর্ট, কটেজ ও রেস্তোরাঁগুলো নানাভাবে সেজেছে পর্যটকদের জন্য। স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীরাও নেমেছেন ব্যবসা-বাণিজ্যে। সৈকত এলাকা বেশ পরিষ্কার-পরিচ্ছন্ন করে রাখা হয়েছে। দীর্ঘদিন ধরে মানুষের আনাগোনা কম থাকায় দ্বীপের চারপাশের কেয়াবন ও সাগরলতা মাথাছাড়া দিয়ে উঠেছে।
অবশ্যই পর্যটকের সংখ্যা কম হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। পর্যটনসংশ্লিষ্ট একাধিক ব্যবসায়ী বলছেন, কঠোর বিধিনিষেধের কারণে পর্যটকদের দ্বীপ ভ্রমণে আগ্রহ কমে আসছে। দ্বীপের দক্ষিণ সৈকতসংলগ্ন একটি রিসোর্টের ব্যবস্থাপক নুরুল আবছার আজকের পত্রিকাকে জানান, তাঁদের রিসোর্টে ২৬টি কক্ষ থাকলেও দুই দিনে ভাড়া হয়েছে ৯টি। অনেকেই রিসোর্ট-কটেজে একটি কক্ষও ভাড়া হয়নি।
জাহাজমালিকদের সংগঠন ‘সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের’ সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, দ্বিতীয় দিন সেন্ট মার্টিন দ্বীপ ভ্রমণে পর্যটক বেড়েছে মাত্র ২০ জন। দুই দিনে ৮০০ জনের বেশি পর্যটক কম গেছেন। পর্যটকের সংখ্যা কম হলে জাহাজমালিকেরা লোকসানে পড়বেন বলে জানান তিনি।
গত মৌসুমে ডিসেম্বর ও জানুয়ারি মাসে সেন্ট মার্টিন ১ লাখ ১০ হাজারের মতো পর্যটক ভ্রমণ করেছিলেন জানিয়ে তিনি বলেন, ডিসেম্বর থেকে জাহাজ চলাচলের ঘোষণা দেওয়া আছে। তারপরও পর্যটক কম। এ ছাড়া দেশের রাজনৈতিক পরিস্থিতি ভালো না থাকলে এ বছর পর্যটক আরও কমবে বলে মনে করেন তিনি।
সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম জানান, দ্বীপের জীববৈচিত্র্য রক্ষায় সরকারের জারি করা বিধিনিষেধ মানতে পর্যটক ও স্থানীয়দের মধ্যে সচেতনতা বেড়েছে।

ঝালকাঠি সদর উপজেলার গাভা রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের বিপরীতে অবস্থিত গুহদের হাটে অগ্নিকাণ্ডে সাতটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। এ ঘটনায় প্রায় ১৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার (২৫ জুন) দিবাগত রাত সোয়া ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
২ মিনিট আগে
কৈশোর থেকেই কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন ৪৫ বছর বয়সী মো. খলিল। মাঠে কঠোর পরিশ্রম করে স্ত্রী ও তিন কন্যাসন্তানকে নিয়ে চলছিল তাঁর ছোট্ট সংসার। কিন্তু হঠাৎ ক্যানসারের মতো মরণব্যাধিতে আক্রান্ত হয়ে এখন তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। দীর্ঘ ১৩ মাস ধরে চিকিৎসা চললেও অর্থাভাবে তা এখন বন্ধ হওয়ার...
১৩ মিনিট আগে
বরিশাল বিভাগীয় পর্যায়ে শিক্ষা পদক-২০২৬ প্রতিযোগিতায় সেরা নির্বাচিত হওয়ায় পটুয়াখালীর দশমিনা উপজেলার এক প্রধান শিক্ষিকা ও এক শিক্ষার্থীকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়েছে। সম্মাননাপ্রাপ্তরা হলেন উপজেলার আলীপুর হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. নাজমা বেগম...
১৬ মিনিট আগে
রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩৩ নম্বর ওয়ার্ড নেতা মো. ইমরান হোসেনকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোহাম্মদপুরের কাটাসুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, মো. ইমরান হোসেন ৩৩ নম্বর ওয়ার্ড...
১ ঘণ্টা আগে