
চট্টগ্রামের বাঁশখালীতে ঘুষের টাকাসহ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের (অফিস) সহকারী শাহ আলমকে (৪৮) আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার (১৪ জানুয়ারি) সকালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালায়।
দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২-এর সহকারী পরিচালক মুসাব্বির আহমেদ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চাকরি থেকে অবসরকালীন সময়ে চতুর্থ শ্রেণির কর্মচারী মোহাম্মদ মোসাদ্দের মাসুদের (নিরাপত্তাপ্রহরী) কাছ থেকে অফিসের কাগজপত্র ঠিক করতে ৯০ হাজার টাকা দাবি করেন শাহ আলম।
মুসাব্বির আহমেদ বলেন, প্রথম দফায় ব্যাংক চেকের মাধ্যমে তিনি তাঁকে কিছু টাকা দেন। বারবার চাপের মুখে আবারও ২০ হাজার টাকা নগদ দেওয়া হয়। সমন্বিত দুদকের টিম অভিযান চালিয়ে শাহ আলমের ড্রয়ার থেকে ওই টাকাসহ তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর কক্ষ থেকে সংশ্লিষ্ট বিভিন্ন কাগজপত্র সংগ্রহ করা হয়েছে।
দুদকে অভিযোগকারী মোসাদ্দের মাসুদ বলেন, ‘চাকরি থেকে অবসরের পর চাকরির ফাইল ট্রেজারিতে পাঠানো জন্য ওই কর্মচারী অফিস খরচ হিসেবে ৯০ হাজার টাকা দাবি করেন। আমি নানা ধরনের হয়রানি থেকে মুক্তি পেতে ব্যাংক চেকের মাধ্যমে তাঁকে ৭০ হাজার টাকা দিই।’
বাঁশখালী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (এমসিএইচ) শামীমা আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘অফিস সহকারী হিসেবে তাঁর এমন কোনো আচরণ আমি এ পর্যন্ত দেখিনি। বিষয়টি আরও তদন্ত করা দরকার।’
অভিযান পরিচালনা সময় উপস্থিত ছিলেন দুদকের উপপরিচালক রিয়াস উদ্দিন, সহকারী পরিচালক জসীম উদ্দীন, উপসহকারী পরিচালক সুরাইয়া সুলতানা, আবুল হাসান, বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার প্রমুখ।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নিয়ম অনুসারে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) শিক্ষক থাকার কথা ২৬০ জন। এর বিপরীতে রয়েছেন মাত্র ১৪৮ জন। বিশ্ববিদ্যালয়ের ২৫টি বিভাগ রয়েছে। তবে গত ১৫ বছর অধ্যাপক পদে শিক্ষক আছেন মাত্র একজন।
১ ঘণ্টা আগে
‘মানুষ তো মারা যাওয়ার পরে একটু শান্তিতে থাকার কথা, কিন্তু তা-ও পারে না। একটু বৃষ্টি হলেই সড়ক, ঘরবাড়ি, রান্নাঘর ও কবরস্থান তলিয়ে যায়। সরকার আসে সরকার যায়, চেয়ারম্যান- মেম্বার আসে-যায়, জনগণের কাছে সবাই ওয়াদা দেয়, কিন্তু কাজের সময় কেউ কাজ করে না।’
২ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) স্থায়ী ক্যাম্পাসের জন্য অধিগ্রহণ করা ১২টি স্থাপনা গায়েব হয়ে গেছে। পাকা, আধা পাকা স্থাপনাগুলো নিলামে বিক্রি করা না হলেও সেগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না। এগুলোর মূল্য প্রায় সাড়ে ১৯ কোটি টাকা।
২ ঘণ্টা আগে
চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে সরকারি ত্রাণ (নগদ টাকা ও চাল) বিতরণ এখনো অপর্যাপ্ত। বন্যা শুরু (৫ জুলাই) হওয়ার ১৯ দিন পরও খুবই ঢিমেতালে চলছে এই কার্যক্রম। চট্টগ্রাম জেলা ত্রাণ ও পুনর্বাসন বিভাগের তথ্য অনুযায়ী, এবারের বন্যায় চট্টগ্রামে ক্ষতিগ্রস্ত হয়েছে ৭ লাখ ৮৫ হাজার ৪০০ মানুষ।
৩ ঘণ্টা আগে