
গণ-অভ্যুত্থানের সময় চট্টগ্রামের থানা থেকে লুট হওয়া একটি পিস্তল উদ্ধার এবং এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম সুমন হোসেন (২৮)।
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল সুমনকে রাজধানীর শেরেবাংলা নগর থেকে গ্রেপ্তার করে। পরে তাঁকে নিয়ে গতকাল শুক্রবার লক্ষ্মীপুর সদর উপজেলায় তাঁর নিজ বাড়ির আঙিনায় মাটি খুঁড়ে পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করে।
আজ শনিবার সিএমপির মুখপাত্র সহকারী কমিশনার আমিনুর রশীদ জানান, পুলিশের অস্ত্র হেফাজতে রাখার গোপন সংবাদ পেয়ে প্রথমে সুমন হোসেনকে রাজধানী ঢাকার শেরে বাংলা নগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি পুলিশের একটি পিস্তল নিজের হেফাজতে রাখার বিষয়টি স্বীকার করেন। এরপর সিএমপি ডিবি (পশ্চিম) এর একটি দল লক্ষ্মীপুর সদরে সুমনের বাড়িতে অভিযান চালায়। এ সময় তাঁর দেওয়া তথ্য অনুযায়ী বাড়ির আঙিনায় মাটি খুঁড়ে একটি খালি ম্যাগাজিন ও একটি পিস্তল উদ্ধার করা হয়। মাটির নিচে পলিথিন মোড়ানো অবস্থায় পিস্তল ও ম্যাগাজিন রাখা হয়েছিল। পিস্তলটি সুমন কীভাবে পেয়েছেন, সে বিষয়ে তিনি সন্তোষজনক জবাব দেননি।
পুলিশের এই কর্মকর্তা জানান, পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, অস্ত্র ও ম্যাগাজিনটি পুলিশের। গত বছর ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানা থেকে ম্যাগাজিনসহ এই বিদেশি পিস্তলটি লুট হয়েছিল। অস্ত্র উদ্ধারের ঘটনায় সুমনের বিরুদ্ধে লক্ষ্মীপুর সদর থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলায় ১০ কোটি টাকা ব্যয়ে সুপেয় পানি সরবরাহ ও স্বাস্থ্যসম্মত শৌচাগার স্থাপনের প্রকল্প নেওয়া হয়েছিল। সেই কাজ একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম দিয়ে বাগিয়ে নেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ড্রাফটসম্যান শাহিন আলম। এখন সেই প্রতিষ্ঠান লাপাত্তা।
১ ঘণ্টা আগে
পরীক্ষার কক্ষে সবাই বেঞ্চে বসে লিখে যাচ্ছেন খাতায়। তাঁদের পাশে বসে লিখছেন আরেক শিক্ষার্থী কলি রানী। তাঁকে দেওয়া হয়েছে ছোট বেঞ্চ। আর সেখানে বসেই মনোযোগসহকারে পা দিয়ে উত্তর লিখে যাচ্ছেন তিনি।
২ ঘণ্টা আগে
মৌলভীবাজারে তীব্র ওষুধসংকট, জনবল ঘাটতি, দায়িত্বে অবহেলাসহ নানা সমস্যায় জর্জরিত কমিউনিটি ক্লিনিকগুলো। ফলে জেলার প্রত্যন্ত এলাকার প্রায় ১১ লাখ মানুষ এসব ক্লিনিক থেকে প্রয়োজনীয় ওষুধসহ কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না। বিশেষ করে গ্রামাঞ্চলের বয়স্ক, গর্ভবতী নারী ও নিম্ন আয়ের মানুষ সবচেয়ে বেশি ভুক্তভোগী।
৩ ঘণ্টা আগে
আড়াই বছর ধরে থমকে রয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) কৃষি যান্ত্রিকীকরণের প্রকল্প। গত ১১ মাস বেতন পাচ্ছেন না প্রকল্পটির ৭৭ কর্মকর্তা-কর্মচারী। অনিয়ম-দুর্নীতির অভিযোগে প্রশ্নবিদ্ধ প্রকল্পটির সংশ্লিষ্টরা বলছেন, মন্ত্রণালয়ের অসহযোগিতার কারণে টাকা থাকা সত্ত্বেও সারা দেশে এর কার্যক্রম বন্ধ রয়েছে।
৩ ঘণ্টা আগে