
ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগংয়ের (ইউএসটিসি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান আজ বৃহস্পতিবার ভোরে চট্টগ্রাম নগরের দক্ষিণ খুলশীতে নিজ বাসভবনে মারা গেছেন। তাঁর মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবার গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে।
অধ্যাপক মোহাম্মদ সোলায়মানের মৃত্যুতে ইউএসটিসি পরিবার একজন সম্মানিত শিক্ষাবিদ, নিবেদিতপ্রাণ শিক্ষক ও অভিভাবককে হারিয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও প্রাতিষ্ঠানিক অগ্রগতিতে অধ্যাপক মোহাম্মদ সোলায়মানের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে বলে উল্লেখ করা হয়েছে। তাঁর কর্মনিষ্ঠা, নেতৃত্ব ও শিক্ষার প্রতি আন্তরিক অঙ্গীকার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলেও জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ, সিন্ডিকেট, একাডেমিক সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। তাঁরা তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, সহকর্মী, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

নেত্রকোনার দুর্গাপুরে লুৎফুজ্জামান আলিফ ফকির (৪০) নামে এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার রাত সোয়া আটটার দিকে দুর্গাপুর পৌরশহরের শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের উতরাইল বাজারে এ ঘটনা ঘটে।
২ মিনিট আগে
স্লিপার বাসের কেবিনের এসি এয়ার ভেন্টে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা হয়েছিল ১০ হাজার ৬০০ পিস ইয়াবা। কক্সবাজার থেকে গাইবান্ধায় পাচারের পথে বগুড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে এসব ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বিপ্লব ইসলাম (৩২) নামের এক যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।
১০ মিনিট আগে
শারদীয় দুর্গাপূজার ছুটিতে পাটুরিয়া লঞ্চ ও ফেরিঘাট সচল রাখা এবং যাত্রীদের নিরাপদ পারাপার নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত, পুলিশ, কোস্টগার্ড ও নৌপুলিশ মোতায়েনের ঘোষণা দিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান।
১১ মিনিট আগে
চট্টগ্রাম নগরীর হালিশহরের রমনা আবাসিক এলাকায় সাংবাদিক এম এ হোসাইনকে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর দাবি, তাঁর মানিব্যাগ ও বিকাশ অ্যাকাউন্ট থেকে প্রায় ৭০ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। গতকাল বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার দুপুরে পুলিশ ঘটনাস্থল প
১২ মিনিট আগে