Ajker Patrika

আনোয়ারায় ট্রাক মালিক সমিতির কার্যালয় উদ্বোধন ঘিরে সংঘর্ষ, আহত ১০

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
আনোয়ারায় ট্রাক মালিক সমিতির কার্যালয় উদ্বোধন ঘিরে সংঘর্ষ, আহত ১০
চট্টগ্রামের আনোয়ারায় ট্রাক মালিক সমিতির নতুন কার্যালয় উদ্বোধনকে কেন্দ্র করে শ্রমিকদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারায় ট্রাক মালিক সমিতির নতুন কার্যালয় উদ্বোধনকে কেন্দ্র করে শ্রমিকদের দুই পক্ষের মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

গতকাল সোমবার বিকেল ৩টার দিকে বন্দর শাহাদাত নগর এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের তাৎক্ষণিক পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বিকেলে বন্দর-আনোয়ারা-পশ্চিম পটিয়া ট্রাক মালিক সমিতির নতুন কার্যালয় উদ্বোধনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্থানীয় সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের উপস্থিত থাকার কথা ছিল। তবে উদ্বোধনী অনুষ্ঠান শুরুর আগে শ্রমিকদের দুই পক্ষের মধ্যে কয়েক দফা পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। পরে কর্ণফুলী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এরপর কার্যালয় উদ্বোধন ও সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মোহাম্মদ শাহজাহান। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন।

চট্টগ্রামের আনোয়ারায় ট্রাক মালিক সমিতির নতুন কার্যালয় উদ্বোধনকে কেন্দ্র করে শ্রমিকদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত
চট্টগ্রামের আনোয়ারায় ট্রাক মালিক সমিতির নতুন কার্যালয় উদ্বোধনকে কেন্দ্র করে শ্রমিকদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত

কর্ণফুলী থানার বন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ নূরে আলম বলেন, ট্রাক মালিক সমিতির কার্যালয় উদ্বোধনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছিল। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত