
আবাসন খাতের অন্যতম বৃহৎ আয়োজন রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার ২০২৫ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে র্যাডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউয়ে মেলার উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদত হোসেন। চার দিনব্যাপী এ মেলা চলবে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত। মেলায় ৬৩টি স্টল থাকছে, যেখানে রিয়েল এস্টেট প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি বিল্ডিং ম্যাটেরিয়ালস ও অর্থলগ্নিকারী প্রতিষ্ঠানগুলো অংশগ্রহণ করছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত ক্রেতা ও দর্শনার্থীরা মেলায় প্রবেশ করতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র বলেন, চট্টগ্রামকে আরও উন্নত ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে বিভিন্ন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। দেশের নাগরিকদের আবাসনের স্বপ্নপূরণে রিহ্যাব গুরুত্বপূর্ণ অবদান রাখছে। পাশাপাশি তিনি মেলার সফল আয়োজনের জন্য রিহ্যাবের প্রশংসা করেন।
স্বাগত বক্তব্যে রিহ্যাবের সহসভাপতি ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান হাজি দেলোয়ার হোসেন বলেন, ‘এবারের মেলা আরও বেশি প্রাণবন্ত ও সফল হবে বলে আমাদের প্রত্যাশা। দেশে ও বিদেশে আবাসনশিল্পের সম্প্রসারণে রিহ্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রবাসী ক্রেতারা তাঁদের স্বপ্নের আবাসন খুঁজে পাচ্ছেন, যা বৈদেশিক মুদ্রা অর্জনে সহায়তা করছে।’
রিহ্যাবের সভাপতি মো. ওয়াহিদুজ্জামান বলেন, ‘সদস্য ও ক্রেতাদের মধ্যে সেতুবন্ধ তৈরিতে এই মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে সঙ্গে মানুষের উন্নতমানের আবাসনের চাহিদা বাড়ছে। আমরা নাগরিকদের স্বপ্নপূরণে প্রতিশ্রুতিবদ্ধ।’
রিহ্যাবের সিনিয়র সহসভাপতি লিয়াকত আলী ভূঁইয়া বলেন, বর্তমানে একজন সাধারণ নাগরিকের জন্য হাউজিং লোন ছাড়া ফ্ল্যাট বা প্লট কেনা প্রায় অসম্ভব। সরকারি ও বেসরকারি খাতের সমন্বিত প্রচেষ্টা এই সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখতে পারে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রিহ্যাবের সহসভাপতি-২ ও মেলা কমিটির (ন্যাশনাল) চেয়ারম্যান মোহাম্মদ আক্তার বিশ্বাস, সহসভাপতি (ফিন্যান্স) আব্দুর রাজ্জাক, চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান মোহাম্মদ মোরশেদুল হাসান হোসেনসহ রিহ্যাবের অন্যান্য পরিচালক ও নেতারা।

ময়মনসিংহের ভালুকায় নেওড়া নদীতে সাঁতার কাটতে নেমে তানভীর ইসলাম (১৪) নামে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। নিখোঁজের ২৮ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করেছে ময়মনসিংহের ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল।
৩ মিনিট আগে
ঢাকার বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাতনানা দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। আজ শনিবার পৃথক স্থান থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড হাসপাতাল) মর্গে পাঠানো হয়েছে।
৬ মিনিট আগে
বিগত সরকারের সময়ে গ্যাস উত্তোলনের ব্যবস্থা না করে আমদানির দিকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল। আমদানির ক্ষেত্রে কমিশন বাণিজ্যের সুযোগ তৈরি হয়। একই সময়ে ব্যাংকের অর্থ লোপাটসহ বিভিন্ন অনিয়মের কারণে যে ক্ষতি হয়েছে, তা পুষিয়ে নেওয়া কঠিন। তারপরও সরকার এসব সমস্যা সমাধানের চেষ্টা করছে...
৯ মিনিট আগে
আট দফা দাবিতে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলের ঢাকা-রংপুর লংমার্চের সমাপনী সমাবেশে রংপুর জিলা স্কুল মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। মাঠে জায়গা না পেয়ে আশপাশের সড়কেও অবস্থান নিয়েছেন নেতা-কর্মী ও সমর্থকেরা।
১০ মিনিট আগে