Ajker Patrika

চট্টগ্রামে সাঙ্গু নদীতে ডুবে ভাই-বোনের মৃত্যু

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি 
চট্টগ্রামে সাঙ্গু নদীতে ডুবে ভাই-বোনের মৃত্যু
প্রতীকী ছবি

নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গু নদীর তীরে খেলছিল দুই ভাই-বোন। একপর্যায়ে স্বজনদের অগোচরে নদীর পানিতে পড়ে যায় তারা। পরে স্বজন ও স্থানীয় লোকজনের চেষ্টায় নদী থেকে উদ্ধার করা হলেও তাদের বাঁচানো যায়নি।

আজ সোমবার বেলা ১১টার দিকে চট্টগ্রামের সাতকানিয়ার আমিলাইষ ইউনিয়নে এ ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো আমিলাইষ ইউনিয়নের পূর্ব ডলু নয়াপাড়া এলাকার কৃষক মো. বেলালের ছেলে মো. মাহিন (৫) ও মেয়ে মাহিয়া আক্তার (৬)।

স্থানীয় সূত্রে জানা যায়, দুই ভাই-বোন নানাবাড়িতে বেড়াতে গিয়ে সকালে বাড়ির আশপাশে খেলাধুলা করছিল। বেলা ১১টার দিকে তারা নানাবাড়ি সংলগ্ন সাঙ্গু নদীর পাড়ে যায়। সেখানে খেলাধুলার সময় কোনো একপর্যায়ে তারা নদীর পানিতে পড়ে যায়। বিষয়টি টের পেয়ে শিশুদের মা ও স্থানীয় লোকজন নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। কিছু সময় পর দুই শিশুকে নদী থেকে উদ্ধার করে কেরানীহাটের একটি বেসরকারি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত বলে ঘোষণা করেন।

আমিলাইষ ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. নেজাম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, শিশু মাহিয়া ও মাহিনের নানাবাড়ি সাঙ্গু নদীর তীর ঘেঁষা পশ্চিম আমিলাইষ ঘাটঘর এলাকায়। আজ সোমবার সকালে মায়ের সঙ্গে তারা নানাবাড়ি বেড়াতে আসে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত