
কক্সবাজারে এক পুলিশ কর্মকর্তার বাসায় অভিযান চালিয়ে ৯০ হাজার পিস ইয়াবা ও নগদ ৩৬ লাখ টাকাসহ তিনজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
আজ সোমবার সকালে সদর উপজেলার হাজিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ডিএনসি কার্যালয়ের উপপরিচালক সোমেন মণ্ডল।
আটকেরা হলেন মোমেন মেহেদী আশিক, তাঁর স্ত্রী সাদিয়া ও তাঁদের এক সহযোগী। মোমেন চট্টগ্রাম জজ আদালতে কর্মরত পুলিশ কর্মকর্তা শহীদুল্লাহর শ্যালক।
ডিএনসি কার্যালয়ের উপপরিচালক সোমেন মণ্ডল জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হাজীপাড়া এলাকায় পুলিশ কর্মকর্তা শহীদুল্লাহর বাসায় অভিযান চালানো হয়। অভিযানে তাঁর বাসায় তল্লাশি করে ৯০ হাজার পিস ইয়াবা ও নগদ ৩৬ লাখ টাকা উদ্ধার করা হয়। এ সময় আটক করা হয় মোমেন, সাদিয়া ও তাঁদের এক সহযোগীকে। তাঁরা টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।
সোমেন মণ্ডল আরও জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, আটকেরা কক্সবাজার থেকে ইয়াবা পাচারের উদ্দেশে ওই বাড়িতে অবস্থান করছিলেন। তবে মাদক কারবারের সঙ্গে পুলিশ কর্মকর্তা শহিদুল্লাহর কোনো সম্পৃক্ততা আছে কি না তাৎক্ষণিক নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান ডিএনসির কর্মকর্তা।
ডিএনসি সূত্র জানিয়েছে, উদ্ধার ইয়াবা ও নগদ অর্থের উৎস এবং আটক ব্যক্তিদের মাদক ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়ে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ইয়াবা ও নেশাজাতীয় ইস্কাফ সিরাপসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাতে উপজেলার ১ নম্বর ধর্মগড় ইউনিয়নের ভদ্রেশ্বরী জোড়পুকুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
১ সেকেন্ড আগে
চট্টগ্রামের সাতকানিয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে সাঙ্গু নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে ভাই-বোন। আজ সোমবার বেলা ১১টার দিকে উপজেলার আমিলাইষ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম আমিলাইষ ঘাটঘর এলাকায় এ ঘটনা ঘটে...
৪ মিনিট আগে
সাভারের আমিনবাজারে পুলিশের বিশেষ শাখার (এসবি) এসআই আলতাফ হোসেনকে (৫৮) পিটিয়ে হত্যার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার আসামি জহিরুল ইসলামকে (৩২) পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ সোমবার (৭ সেপ্টেম্বর) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আয়েশা সিদ্দিকা এই নির্দেশ দেন...
১০ মিনিট আগে
নড়াইলে মাদ্রাসার এক শিশুকে ধর্ষণ মামলায় শিক্ষক মো. মেরাজ আলী ওরফে মিরাজ (২৬) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া ৩ লাখ টাকা অর্থদণ্ডও করা হয়েছে। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মো. মেরাজ আলী ওরফে মিরাজ চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কালিয়া বকরী (রুদ্রপুর) গ্রামের...
১৮ মিনিট আগে