Ajker Patrika

ইবির ফটকে বিএনপি-জামায়াতের সমাবেশ, ১৪৪ ধারা জারির আবেদন

ইবি প্রতিনিধি
ইবির ফটকে বিএনপি-জামায়াতের সমাবেশ, ১৪৪ ধারা জারির আবেদন
ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের গেটে পুলিশ মোতায়েন। ছবি: আজকের পত্রিকা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রদল-শিবিরের সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা মাইকিং করে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছেন। আজ সোমবার বিকেল ৩টায় ইবির প্রধান ফটকে তাঁদের অবস্থান নেওয়ার কথা ছিল। এতে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রধান ফটক এলাকায় ১৪৪ ধারা জারির আবেদন করে পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জানা গেছে, গত শনিবার ইবির এক ছাত্রদল নেতা শিবির নেতাকে থাপ্পড় দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে উত্তেজনা, ধস্তাধস্তি ও সংঘর্ষের ঘটনা ঘটে। এর জেরে ওই দিন বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নেয় ছাত্রদল। অন্যদিকে, জিয়া মোড়সহ ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয় ছাত্রশিবির। পরে প্রধান ফটকে স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনার জেরে আজ বিকেল ৩টায় উভয় পক্ষ বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেয়। এ ঘোষণাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আতঙ্কে শিক্ষার্থীদের উপস্থিতিও কমেছে। সংঘর্ষ এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, আমরা ইউএনওর সঙ্গে কথা বলেছি। তাঁরা পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি করার কথা বলেছেন।

ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ বলেন, ফটকে ইবি পুলিশ নিয়োজিত আছে। আশঙ্কার বিষয়টি উপরমহলকে জানিয়েছি এবং ১৪৪ ধারা জারি করতে আবেদন করেছি।

কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. তৌহিদ বিন-হাসান বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) এলাকায় জামায়াত এবং বিএনপি উভয়ই তাদের প্রোগ্রাম স্থগিত করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত