Ajker Patrika

ডেঙ্গুতে আক্রান্ত পুলিশ সদস্যের মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
ডেঙ্গুতে আক্রান্ত পুলিশ সদস্যের মৃত্যু 

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চট্টগ্রামে এমাদুল হোসেন নামে এক পুলিশ সদস্যের (কনস্টেবল) মৃত্যু হয়েছে। 

আজ সোমবার সকালে চট্টগ্রাম নগরীর অক্সিজেন এলাকায় এভারকেয়ার হাসপাতালে তিনি মারা যান। 

এমাদুল হোসেনের বাড়ি সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড এলাকায়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক উত্তর বিভাগে কর্মরত ছিলেন। 
  
হাসপাতাল থেকে প্রাপ্ত তথ্যমতে, ডেঙ্গুর উপসর্গ নিয়ে ২০ আগস্ট রাতে ওই পুলিশ সদস্য হাসপাতালে ভর্তি হন। আজ সোমবার সকালে তিনি মারা যান। ডেঙ্গুর হেমোরজিক সিনড্রোম জটিলতায় ভুগছিলেন বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক উত্তর বিভাগের উপকমিশনার জয়নাল আবেদিন আজকের পত্রিকাকে বলেন, এমদাদুল হোসেনের প্লাটিলেট একেবারেই কমে গিয়েছিল। ডেঙ্গু থেকে সুস্থ হয়ে তিনি বাসায় ফিরে গিয়েছিলেন। কিন্তু অবস্থার অবনতি হলে তাকে আবার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার, হবে সর্বজনীন

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত