
রাঙামাটির বিলাইছড়িতে সন্ত্রাসীদের গুলিতে আহত ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আতুমং মারমা চিকিৎসাধীন অবস্থায় আট দিন পর মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
নিহত আতুমং মারমা বিলাইছড়ি উপজেলার বড়থলি ইউপির চেয়ারম্যান। চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হওয়ার বিষয়ে আজকের পত্রিকাকে জানান বিলাইছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা।
স্থানীয়দের বরাত দিয়ে বীরোত্তম তঞ্চঙ্গ্যা জানান, ২১ মে রাত সাড়ে ১১টার দিকে আতুমং মারমা নিজের এলাকা বড়থলি মারমাপাড়ায় একটি মাচাং বাড়িতে অবস্থান করছিলেন। এ সময় একদল সন্ত্রাসী তাঁকে গুলি করে পালিয়ে যায়। এতে তাঁর শরীরের বিভিন্ন স্থানে গুলি লাগে।
এলাকাবাসী আতুমং মারমাকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে পার্শ্ববর্তী বান্দরবানের রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এরপর তাঁকে উন্নত চিকিৎসা দিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে আট দিন চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে তাঁর মৃত্যু হয়।

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অশ্লীলতা ছড়ানোর অভিযোগে একটি চরাঞ্চলে গড়ে ওঠা ‘কাশফুলের ঘাট’ নামে একটি চা ও কফি শপ গুঁড়িয়ে দিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে আস্তানাটি গুঁড়িয়ে দেওয়া হয়। দুর্গম এলাকায় অসামাজিক কার্যকলাপের এই কেন্দ্রটি বন্ধ হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়
২২ মিনিট আগে
চট্টগ্রামের মিরসরাইয়ে যুবদল নেতা মো. হানিফের বিরুদ্ধে ১০ দশমিক ৯০ শতাংশ জমি দখলের অভিযোগ করেছেন স্বেচ্ছাসেবক দল নেতা মো. শহীদুল্লাহ। আজ মঙ্গলবার বিকেলে জমি দখলের প্রতিকার চেয়ে মিরসরাই পৌরসদরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে তিনি এ অভিযোগ করেন।
২৫ মিনিট আগে
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) নতুন উপাচার্যকে বরণ করতে গিয়ে শাখা ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিককে হেনস্তা, হুমকি ও বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে।
২৭ মিনিট আগে
ঢাকার কেরানীগঞ্জে মাদক সেবনের দায়ে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন শুভাঢ্যা ইউনিয়নের কালীগঞ্জ এলাকার শাকিল (২১), খেজুরবাগ এলাকার মাসুদুর মাউলা (২৪) ও শাহ আলম (৪৪)।
৩০ মিনিট আগে