
রাঙামাটির বিলাইছড়ি উপজেলার বড়থলি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আতোমং মারমাকে গুলি করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে সন্ত্রাসীদের ব্রাশফায়ারে তিনি গুলিবিদ্ধ হন।
বিলাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গতকাল মঙ্গলবার বিলাইছড়ি উপজেলার বড়তলি ইউনিয়নের বড়থলি মারমাপাড়ায় চেয়ারম্যান আতোমং মারমা চাচার বাড়িতে বেড়াতে যান। রাত সাড়ে ১১টার দিকে তিনি উঠানে হাঁটাহাঁটি করছিলেন। এ সময় সন্ত্রাসীরা তাঁকে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। তিনি হাত ও পায়ে গুলিবিদ্ধ হয়েছেন।
গুলিবিদ্ধ আতোমং মারমাকে উদ্ধার করে স্থানীয় সেনা ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে মধ্যরাতে পাশের উপজেলা বান্দরবানের রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়। আজ বুধবার সকালে উন্নত চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।
বিলাইছড়ি থানার ওসি আক্তার হোসেন আরও বলেন, বড়থলি ইউপি চেয়ারম্যানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সন্ত্রাসীদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

কুমিল্লার দেবিদ্বারে মাদক সেবনকালে আটক উপজেলা যুবদলের এক নেতাসহ তিন জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার এলাহাবাদ ইউনিয়নের শ্রীপুর গ্রামের একটি মুরগির খামারে অভিযান চালিয়ে মাদক সেবনরত...
৩ মিনিট আগে
কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়া চট্টগ্রামে ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) উৎপাদন ১২ দিন পর আবারও শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে কারখানাটিতে পুনরায় ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন সিইউএফএলের কর্মকর্তা এ কে এম সেলিম রেজা চৌধুরী।
৮ মিনিট আগে
কুমিল্লার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে উঠে এসেছে, আইফোন নেওয়ার জন্যই তাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। তবে পরিবার বলছে ভিন্ন কথা। এই হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো কারণ বা যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন অপ্রতিমের বাবা
১ ঘণ্টা আগে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অশ্লীলতা ছড়ানোর অভিযোগে একটি চরাঞ্চলে গড়ে ওঠা ‘কাশফুলের ঘাট’ নামে একটি চা ও কফি শপ গুঁড়িয়ে দিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে আস্তানাটি গুঁড়িয়ে দেওয়া হয়। দুর্গম এলাকায় অসামাজিক কার্যকলাপের এই কেন্দ্রটি বন্ধ হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়
১ ঘণ্টা আগে