
রোহিঙ্গাদের জন্য তহবিল সংকট নিরসনে জরুরি পদক্ষেপ গ্রহণের জন্য জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বরাবর পিটিশন দাখিল করেছে দেশের কর্মরত আন্তর্জাতিক, আঞ্চলিক, জাতীয় এবং স্থানীয় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান।
ফিয়ান ইন্দোনেশিয়া, ফিয়ান সুইজারল্যান্ড, এডাব, এএলআরডি, সিএসআরএল, অ্যাকশনএইড অস্ট্রেলিয়া, অ্যাকশনএইড বাংলাদেশ, বারসিক, কোস্ট ফাউন্ডেশন, কক্সবাজার সিভিল সোসাইটি অ্যালায়েন্স, ইনসিডিন বাংলাদেশ, এনজিও ফোরাম অন এডিবি–সহ মানবাধিকার, খাদ্য অধিকার ইত্যাদি নানা ইস্যুতে কর্মরত আন্তর্জাতিক, আঞ্চলিক, জাতীয় এবং স্থানীয় ১১০–এর বেশি প্রতিষ্ঠান এবং ব্যক্তি পিটিশনে স্বাক্ষর করেছে।
তাদের পক্ষে জাতিসংঘ মহাসচিবের দপ্তরে পিটিশনটি দাখিল করেছে বাংলাদেশ খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক–খানি।
সম্প্রতি জাতিসংঘের মানবিক সহায়তা প্রতিষ্ঠান বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জানিয়েছে, জরুরিভাবে পর্যাপ্ত অর্থায়ন না পেলে রোহিঙ্গা জনগোষ্ঠীর খাদ্য রেশন মাথাপিছু মাসিক ১২ দশমিক ৫০ ডলার থেকে কমিয়ে ৬ ডলারে নামিয়ে আনতে হবে। অকস্মাৎ এই সহায়তা হ্রাসের বিষয়ে খানি বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এ ফলে রোহিঙ্গা ইস্যুতে বিদ্যমান মানবিক সংকট গভীরতর হতে পারে বলে মনে করছে সংস্থাটি।
জাতিসংঘ মহাসচিব বরাবর দাখিলকৃত পিটিশনে বলা হয়েছে, তহবিল ঘাটতি মোকাবিলা করতে, প্রয়োজনীয় সেবাগুলো পুনরায় চালু করতে এবং দীর্ঘমেয়াদি, টেকসই সহায়তা নিশ্চিত করতে বিশ্ব সম্প্রদায়কে দ্রুত পদক্ষেপ নিতে হবে। এটি এমন একটি সময়ে ঘটছে যখন শরণার্থীরা ইতিমধ্যেই একটি ভয়াবহ মানবিক পরিস্থিতির সম্মুখীন।
আরও বলা হয়, ২০১৭–এর পর ২০২৫ সালে এসে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সর্বোচ্চ অপুষ্টি দেখা দিয়েছে। শিশুদের মধ্যে পুষ্টিহীনতার হার ১৫ শতাংশ ছাড়িয়ে গেছে এবং গুরুতর তীব্র পুষ্টিহীনতার ঘটনা ২০২৪ সালের জানুয়ারির তুলনায় চলতি বছর জানুয়ারিতে ২৫ শতাংশ বেড়েছে, এরপর ফেব্রুয়ারিতে আরও ২৭ শতাংশ বেড়েছে।
উল্লেখ্য, বাংলাদেশ খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক—খানি দেশব্যাপী খাদ্য নিরাপত্তা, খাদ্য অধিকার, পরিবেশ-প্রতিবেশ, কৃষি ইত্যাদি বিষয়ে সক্রিয় জাতীয় এবং স্থানীয় পঞ্চাশটিরও বেশি সংগঠন/প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত একটি জাতীয় নেটওয়ার্ক।

সমস্যা-সংকট সত্ত্বেও যশোরে বেড়েছে রেলের যাত্রী ও আয়। গত এক বছরে আড়াই লাখের বেশি অতিরিক্ত যাত্রী যশোর রেলওয়ে জংশন থেকে যাত্রা করেছে। এতে আয় বেড়েছে ৬ কোটি টাকা। এর আগের বছরের তুলনায় রাজস্ব আয় বেড়েছে ৩০ শতাংশ।
৩ ঘণ্টা আগে
কিশোরগঞ্জ হাওরাঞ্চলে ২৩০টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১৪৯ টিতে প্রধান শিক্ষক নেই। সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোর প্রতিটিতে একজন সহকারী শিক্ষককে বাড়তি দায়িত্ব হিসেবে প্রধান শিক্ষকের যাবতীয় কাজ করতে হচ্ছে। ফলে বিদ্যালয়ের নিয়মিত পাঠদান ও দাপ্তরিক কাজকর্ম ব্যাহত হচ্ছে।
৩ ঘণ্টা আগে
শরীয়তপুরের জাজিরায় নির্মাণাধীন ১ হাজার ২০২ কোটি টাকার তীর রক্ষা প্রকল্পের কয়েকটি স্থানে নতুন করে ভাঙন দেখা দিয়েছে। গত কয়েক দিনে প্রকল্পের প্রায় ২০০ মিটার অংশ পদ্মা নদীতে বিলীন হয়েছে। এতে নদীপাড়ের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
৪ ঘণ্টা আগে
ভোলার মনপুরা উপজেলা রক্ষায় হাজার কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে বেড়িবাঁধ। সেই বাঁধেরও কয়েকটি স্থান ধস দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, পাউবোর সঠিক তদারকির অভাব এবং সাব-ঠিকাদার দিয়ে নিম্নমানের কাজের কারণে বৃষ্টিতেই ধসে যাচ্ছে বেড়িবাঁধ।
৪ ঘণ্টা আগে