
দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল) বন্ধ হয়ে গেল। ক্রুড অয়েল বা অপরিশোধিত তেলের সংকটের কারণে পরিশোধন কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।
গত রোববার বিকেলে শেষ পরিশোধন কার্যক্রম চলেছিল বলে নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন প্রতিষ্ঠানটির দুজন কর্মকর্তা। আগামী ১০ মের আগে রিফাইনারি চালু করার কোনো সম্ভাবনা নেই বলেও জানান তাঁরা। কারণ, ওই সময় আমদানি করা অপরিশোধিত তেলের চালান আসবে। বন্ধ সময়ে রিফাইনারিতে মেইনটেন্যান্স (মেরামত) কার্যক্রম চলবে বলে জানা গেছে।
এ বিষয়ে মন্তব্যের জন্য ইআরএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. শরীফ হাসনাতকে দুবার ফোন করা হয়। দুবারই তিনি ফোন রিসিভ করেন; কিন্তু কোনো কথা না বলে চুপ থাকেন।
এদিকে ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে সৃষ্ট অস্থিরতায় দুই মাস ধরে ক্রুড তেল আমদানি বন্ধ রয়েছে। দেশে সর্বশেষ ক্রুড অয়েলের চালান এসেছিল গত ১৮ ফেব্রুয়ারি। আগামী মে মাসের প্রথম দিকে অপরিশোধিত তেলের আমদানি চালান দেশে আসবে বলে জানিয়েছেন ইআরএলের সংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে দেশে সরাসরি আমদানি করা পরিশোধিত জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং সরবরাহ ব্যবস্থায় কোনো প্রভাব পড়বে না বলে আশ্বস্ত করেছে জ্বালানি বিভাগ।
এ বিষয়ে ইআরএল কর্মকর্তারা জানান, কক্সবাজারের মহেশখালীর সিঙ্গেল পয়েন্ট মুরিংয়ের (এসপিএম) পাইপলাইনে জমে থাকা ৫ হাজার টন এবং অপরিশোধিত তেলের চারটি ট্যাংকের ডেড স্টক (মজুত ট্যাংকের তলানিতে জমে থাকা অপরিশোধিত তেল) তুলে পরিশোধন কার্যক্রম পরিচালনা করা হয়েছিল কয়েক দিন। কারণ, ৬ এপ্রিল পরিশোধন করার মতো অপরিশোধিত তেলের মূল স্টক শেষ হয়ে গিয়েছিল।
তথ্যমতে, ইআরএল সাধারণত দৈনিক গড়ে ৪ হাজার ৫০০ টন ক্রুড তেল পরিশোধন করে থাকে। তবে ক্রুড তেলের সংকটের কারণে গত মাস থেকেই পরিশোধন কমিয়ে দৈনিক ৩ হাজার ৫০০ টন করা হয়েছিল। ইআরএল থেকে প্রাপ্ত তথ্যমতে, পাঁচটি ট্যাংকের তলানিতে প্রায় ৩৩ হাজার টন ক্রুড তেল ডেড স্টক ছিল। আর এসপিএম থেকে ৫ হাজার টন আনা হয়েছিল রিফাইনারিতে। এগুলো দিয়ে উৎপাদন চালু রাখা হয়েছিল এত দিন। সেগুলো শেষ হয়ে যাওয়ায় বন্ধ করা হলো পুরো ইআরএল।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) তথ্যমতে, দেশে প্রতিবছর ৬৮ থেকে ৭০ লাখ টন জ্বালানি তেল আমদানি করা হয়। এর মধ্যে ডিজেল ও অপরিশোধিত তেলের পরিমাণ বেশি। প্রায় ১৫ লাখ টন অপরিশোধিত তেল আসে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে, যা ইআরএলে পরিশোধন করা হয়। এলপিজি, পেট্রল, অকটেন, কেরোসিন, ডিজেল, ফার্নেসসহ ১৬ রকমের তেলজাতীয় পণ্য উৎপাদন করে ইআরএল।

অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদ করায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মেরিন সায়েন্স বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদী হাসানের ওপর হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের মূল সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।
৫ মিনিট আগে
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার হাওরের ধানখেতে পাওয়া গলিত লাশের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন উপজেলার বরান্তর গ্রামের মুক্তু মিয়া (৬৫)। পাঁচ-ছয় দিন ধরে তিনি নিখোঁজ ছিলেন। তবে মৃত্যুর কারণ জানতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
২০ মিনিট আগে
ডিএমপির যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় ডিএমপি।
৪০ মিনিট আগে
বাংলাদেশকে মাদকমুক্ত করতে শিগগিরই দেশব্যাপী বিশেষ অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, মাদক বর্তমানে ভয়াবহ সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে, যা দেশের যুবসমাজকে বিপথগামী করছে। এই অভিশাপ থেকে জাতিকে মুক্ত করতে সরকার কঠোর ও সমন্বিত পদক্ষেপ নিতে যাচ্ছে।
১ ঘণ্টা আগে