
ডিএমপির যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় ডিএমপি।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. সাজ্জাত হোসেন (২৯), মো. সায়েম হোসেন (২৩), জনি চন্দ্র (৪৬), মো. সেলিম (৫৮), মো. সম্রাট মোল্লা ওরফে জালাল (২৮), জাহিদ (২২), মাজহারুল ইসলাম (৩৬), আনিসুর রহমান (৪৬), মো. রাকিবুল হোসেন (৩৬), মো. শাকিল (২১), মো. ফাহিম (২০), শামীম (২৩), মো. ইব্রাহিম (১৮), মো. নাহিদ হাসান (২৬), শাহীন শেখ (৩০) ও মো. মহরব আলী সুমন (২৬)।
যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, আজ যাত্রাবাড়ী থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলায় চারজন, পুরোনো মামলায় পাঁচজন ও মোবাইল কোর্টে সাতজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে প্রেরণ করা হয়েছে।

ময়মনসিংহের হালুয়াঘাটে মাইক্রোবাস-মোটরসাইকেল মুখোমুখি সংর্ঘষে হুমায়ূন কবির (২৫) নামে এ মোটারসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (৪ জুন) রাত সাড়ে ৯টার দিকে হালুয়াঘাট-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের ধারা বাজার মেইল গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে গেছে। শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
১ ঘণ্টা আগে
কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশ ইনের (ঠেলে পাঠানোর) একাধিক চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় সীমান্তবাসী। স্থানীয় সূত্র ও সীমান্ত-সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গে রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে সীমান্ত...
১ ঘণ্টা আগে
শেরপুরে বজ্রপাতে মো. মিজান মিয়া (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ জুন) বিকেলে সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের সাতপাকিয়া মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মিজান মিয়া ওই এলাকার কমল মিয়ার ছেলে।
১ ঘণ্টা আগে