
চট্টগ্রামের চন্দনাইশে ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের আগমনকে কেন্দ্র করে আবারও বিক্ষোভ করেছেন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। আজ সোমবার (৬ এপ্রিল) বিকেলে উপজেলার গাছবাড়িয়া কলেজ গেট চত্বরে কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক বিএনপির নেতা এম এ হাশেম রাজুর নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়।
জানা যায়, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপির) চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম আজ বিকেলে চন্দনাইশে তাঁর গ্রামের বাড়িতে আসেন। এ খবর ছড়িয়ে পড়লে চন্দনাইশ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীরা তাৎক্ষণিক গাছবাড়িয়া কলেজ গেট এলাকায় বিক্ষোভ শুরু করেন।
বিক্ষোভ সমাবেশে বিএনপির নেতা এম এ হাশেম রাজু প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তি এবং স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে ব্যঙ্গ করে অলি আহমদ বিভিন্ন সময় যেসব বক্তব্য দিয়েছেন, তা আগামী ৭২ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করে জাতির কাছে ক্ষমা না চাইলে আন্দোলন অব্যাহত থাকবে।
তিনি কখন, কোথায় কটূক্তি ও ব্যঙ্গাত্মক বক্তব্য দিয়েছেন, তা আমাদের কাছে সংরক্ষিত আছে।’ হাশেম রাজু বলেন, ‘অলি আহমদ ৫ এপ্রিল আসার কথা ছিল, আমরা সারা দিন পাহারায় ছিলাম। কিন্তু তিনি ওই দিন না এসে আজ চুপিসারে নিজ বাড়িতে ঢোকেন। এর প্রতিবাদে চন্দনাইশ উপজেলা ও সাতকানিয়া আংশিকের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বিক্ষুব্ধ।’ যেকোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি করার অভিযোগে বিএনপির নেতা-কর্মীরা ৪ এপ্রিল এলডিপির চেয়ারম্যান অলি আহমদের বিরুদ্ধে ঝাড়ুমিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এ সময় কর্নেল অলির কুশপুত্তলিকা দাহ এবং চন্দনাইশ-সাতকানিয়া তাঁকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।

ভারতের উড়িষ্যা উপকূলে পানামার পতাকাবাহী জাহাজ ‘এমভি ওশান উইনার’ ডুবে যাওয়ার পর থেকে নিখোঁজ রয়েছেন বাংলাদেশি মেরিন ইঞ্জিনিয়ার মো. আবদুল্লাহ আল মামুন। তিনি সাতক্ষীরা পৌরসভার আমতলা এলাকার ড. আব্দুর রহিমের পুত্র।
১১ মিনিট আগে
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণ দেখিয়ে নোয়াখালীর হাতিয়ার নলচিরা-চেয়ারম্যানঘাট নৌরুটে ফেরি মহানন্দা বন্ধ রাখার অভিযোগ উঠেছে। একই সময়ে সিট্রাক, স্পিডবোট ও কাঠের ট্রলার চলাচল করায় যাত্রীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। বিষয়টি নিয়ে বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসির সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভিন্ন বক্তব্য পাওয়া গেছে।
১৯ মিনিট আগে
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ছাত্রদলের দুই পক্ষের সংঘাত, বহিরাগতদের হামলা ও সাংবাদিক লাঞ্ছনার ঘটনায় গঠিত তদন্ত কমিটির মেয়াদ আরও তিন কার্যদিবস বাড়ানো হয়েছে। নিরপেক্ষ ও সুনির্দিষ্ট তথ্যভিত্তিক প্রতিবেদন তৈরির সুবিধার্থেই এই সময় বাড়ানো হয়েছে বলে নিশ্চিত করেছে...
২২ মিনিট আগে
নেত্রকোনার মদনে ১১ বছর বয়সী এক শিশুর জন্ম দেওয়া নবজাতকের ডিএনএর সঙ্গে মামলার আসামি মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগরের ডিএনএর মিল পাওয়া গেছে। ফরেনসিক ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষার পর এ তথ্য জানা গেছে। আজ সোমবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোনা নারী ও শিশু নির্যাতন দমন...
২৬ মিনিট আগে