
পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের ক্লারিকাল সুপারভাইজার ও সিবিএর সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ নাছির উদ্দিনকে (৫৭) তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২ কোটি ৭৩ লাখ ৬১ হাজার ৬৭৩ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। চট্টগ্রাম মহানগর বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান এ রায় দেন।
আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেন দুদক চট্টগ্রামের আইনজীবী অ্যাডভোকেট মুহাম্মদ কবির হোসেন। তিনি বলেন, রায় ঘোষণার সময় আদালতে অনুপস্থিত থাকায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি হিসেবে গণ্য করে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেওয়া হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় তাঁকে এ দণ্ড ও জরিমানা করা হয়েছে।
দুদক আইনজীবী আরও বলেন, এ মামলায় আগে কোনো কারাভোগ করে থাকলে তা সাজার মেয়াদ থেকে বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মামলায় জব্দ করা সব আলামত রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত ঘোষণা করে বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে মালখানার ইনচার্জকে নির্দেশ দিয়েছেন আদালত।
আদালতের রায়ে উল্লেখ করা হয়, দুদক আইন, ২০০৪-এর ২৬(২) ধারায় নাছির উদ্দিনকে এক লাখ টাকা অর্থদণ্ড এবং ২৭(১) ধারায় তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ২ কোটি ৭২ লাখ ৬১ হাজার ৬৭৩ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। জরিমানা অনাদায়ে তাঁকে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। তবে দুই ধারার সাজা একসঙ্গে কার্যকর হবে।
মামলার নথি ও দুদক থেকে প্রাপ্ত তথ্যমতে, ১৯৮৬ সালে মাত্র ২৩০ টাকা মূল বেতনে পদ্মা অয়েল কোম্পানিতে পিয়ন বা অফিস সহায়ক হিসেবে চাকরি শুরু করেছিলেন নাছির উদ্দিন। পরে ট্যাংক লরি হেলপার থেকে চেকার, এরপর ক্লারিকাল সুপারভাইজার পদে পদোন্নতি পান তিনি। পরবর্তী সময়ে শ্রমিক ইউনিয়ন ও সিবিএর সাধারণ সম্পাদকের পদে দায়িত্ব পালন করেন নাছির উদ্দিন। দুদকের অভিযোগ, এসব পদ ও প্রভাব কাজে লাগিয়ে তিনি বিপুল অবৈধ সম্পদ গড়ে তোলেন। চট্টগ্রামের বিভিন্ন অভিজাত এলাকায় বাড়ি, গাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠানসহ তাঁর বিপুল সম্পদের তথ্য অনুসন্ধানে উঠে আসে।
২০১৯ সালের ১২ মে দুদকে সম্পদের বিবরণী জমা দেন নাছির উদ্দিন। সেখানে তিনি ১ কোটি ৩০ লাখ টাকার স্থাবর-অস্থাবর সম্পদের তথ্য দেন।
পরে দুদকের অনুসন্ধানে তাঁর ২ কোটি ১১ লাখ ৭১ হাজার ১৩০ টাকার সম্পদের তথ্য গোপনের তথ্য পাওয়া যায়। একই সঙ্গে ২ কোটি ৫৬ লাখ ২৮ হাজার ৮৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের তথ্যও পাওয়া যায়। এই অবস্থায় ২০২৩ সালে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-১-এর এক উপসহকারী পরিচালক বাদী হয়ে নাছির উদ্দিনের বিরুদ্ধে মামলা করেন।

পুলিশ মাদক মামলার আসামি এনামুল হককে গ্রেপ্তারে ২ নম্বর চর এলাকায় অভিযানে যায়। গ্রেপ্তারের সময় এনামুল ও তাঁর পরিবারের সদস্যরা পুলিশ সদস্যদের বাধা দেন এবং ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়।
৪ মিনিট আগে
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব অভিযান চালায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে ৮–১০ জন মাদক কারবারি চারটি পোটলা ফেলে পালিয়ে যায়। পরে পোটলাগুলো থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।
১০ মিনিট আগে
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজে নিষেধাজ্ঞা অমান্য করায় এক শিক্ষার্থীর মোবাইল ফোন ভেঙে ফেলা হয়েছে। আজ সোমবার সকাল ১০টায় বিদ্যালয়ের মাঠে মোবাইলটি ভাঙেন শিক্ষক নেওয়াজ শরীফ রায়হান।
১৩ মিনিট আগে
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল বলেছেন, ‘আমরা সমাজের পরিবর্তন আনতে চাচ্ছি। সমাজে জনগণের জন্য সরকার যেটা বরাদ্দ দিয়েছে, সেটার সুষম বণ্টন করতে হবে। এগুলো কোনো নেতার মাধ্যমে দেওয়া যাবে না।’
১৪ মিনিট আগে