Ajker Patrika

টেকনাফ থেকে প্রায় ৬ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৩: ০৭
টেকনাফ থেকে প্রায় ৬ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৬ লাখ ১৯ হাজার ৬০০টি ইয়াবা উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৬ লাখ ১৯ হাজার ৬০০টি ইয়াবা উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গতকাল রোববার দিবাগত রাতে উপজেলার সাবরাং ইউনিয়নের সাবরাং বাজারপাড়া এলাকায় এ অভিযান চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

র‍্যাব-১৫-এর কক্সবাজার ব্যাটালিয়নের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক এবং সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক আজ সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।

আ. ম. ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব অভিযান চালায়। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে ৮–১০ জন মাদক কারবারি চারটি পোটলা ফেলে পালিয়ে যায়। পরে পোটলাগুলো থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।

উদ্ধার করা ইয়াবা জব্দ করে আইনগত ব্যবস্থা নিতে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতকদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত