জামালপুরের মেলান্দহে মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন।
আজ সোমবার সন্ধ্যায় উপজেলার শ্যামপুর ইউনিয়নের ২ নম্বর চর এলাকায় এ ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যরা হলেন মেলান্দহ থানার এসআই তরিকুল ইসলাম হিমন, মো. আওয়াল, আবু রায়হান ও কনস্টেবল মো. তাহের।
গ্রেপ্তাররা হলেন ২ নম্বর চর এলাকার আব্দুল কুদ্দুছের ছেলে এনামুল হক (২৮) ও তাঁর স্ত্রী সবুজা বেগম।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার বিকেলে পুলিশ মাদক মামলার আসামি এনামুল হককে গ্রেপ্তারে ২ নম্বর চর এলাকায় অভিযানে যায়। গ্রেপ্তারের সময় এনামুল ও তাঁর পরিবারের সদস্যরা পুলিশ সদস্যদের বাধা দেন এবং ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। এতে এসআই হিমন বাম হাতে আঘাত পান এবং অন্য তিন পুলিশ সদস্যও আহত হন।
খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এনামুল ও তাঁর স্ত্রীকে গ্রেপ্তার করে থানায় নেওয়া নিয়ে যায়। পরে আহত পুলিশ সদস্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল আজকের পত্রিকাকে বলেন, পুলিশের ওপর হামলা মারধরের ঘটনার ভিডিও ফুটেজ আমাদের কাছে রয়েছে। ফুটেজ দেখে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।
জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন বলেন, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিকে ধরতে গিয়ে চার পুলিশ সদস্য আহত হয়েছেন। তাঁরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় মামলা করা হয়েছে। পরোয়ানাভুক্ত আসামি এনামুল ও তাঁর স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।

কুমিল্লার দেবিদ্বারে বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে ১১টি বেসরকারি চিকিৎসাসেবা প্রতিষ্ঠানকে প্রায় ৫ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া একটি রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
১৬ মিনিট আগে
উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজে এইচএসসি প্রথম বর্ষে ভর্তির সুযোগ পাচ্ছে জিপিএ-৫ না পাওয়া ৪৮ জন শিক্ষার্থী। আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল কালাম আজাদ।
২৭ মিনিট আগে
মুন্সিগঞ্জের সিরাজদিখানে সরকারি খালের একাংশ বালু দিয়ে ভরাট করে দখলের চেষ্টার অভিযোগে ইয়াসমিন আক্তারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেলে জৈনসার ইউনিয়নের কাঠালতলী গ্রামে অভিযান পরিচালিত হয়।
৩৬ মিনিট আগে
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে অগ্নিকাণ্ডে পদদলিত হয়ে ছয়জন নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালটির উপপরিচালক জাকিউল ইসলাম।
৪৪ মিনিট আগে