চট্টগ্রামের চন্দনাইশে শঙ্খ নদ থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে উপজেলার দোহাজারী রায় জোয়ারা এলাকায় লাশটি দেখে স্থানীয় জনতা ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আজ দুপুর ১২টার দিকে একটি লাশ ভেসে এসে লালুটিয়া সেচ প্রকল্প এলাকার লোহার ব্রিজে আটকে যায়। এ সময় স্থানীয়রা দেখতে পেয়ে ৯৯৯ ফোন দিলে চন্দনাইশ থানা-পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
এ বিষয়ে জানতে চাইলে চন্দনাইশ থানার পরিদর্শক (তদন্ত) যুযুৎসু যশ চাকমা আজকের পত্রিকাকে বলেন, ৯৯৯ ফোন পেয়ে পুলিশ গিয়ে স্থানীয় জনতার সহযোগিতায় ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। লাশের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।

রাজধানীর বারিধারায় ফুটপাতে বসে থাকা এক নির্মাণশ্রমিককে চাপা দিয়েছে দ্রুতগতির একটি প্রাইভেট কার। এতে ঘটনাস্থলেই মেহেদী হাসান (২৪) নামের ওই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক কিশোরকে আটক করেছে পুলিশ। তাঁর কোনো ড্রাইভিং লাইসেন্স ছিল না।
৭ মিনিট আগে
বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ার নাগরিক রেহানা পারভীন হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত পলাতক আসামি তাঁর স্বামী আওলাদ হোসাইন। ২০২৪ সালের জুলাইয়ে স্ত্রী নিখোঁজ বলে প্রচার করে ফিরে যান অস্ট্রেলিয়ায়। স্ত্রীর স্বাভাবিক মৃত্যু হয়েছে মর্মে জাল মৃত্যু সনদ দেন সে দেশের সরকারি দপ্তরে। কিন্তু শেষ রক্ষা হলো না।
১ ঘণ্টা আগে
গুলশান-বনানী-বারিধারা লেক দূষণমুক্ত করতে তিন বছরের প্রকল্প টেনে বাড়ানো হয়েছে ১৬ বছর। ব্যয় বরাদ্দ বাড়িয়ে করা হয়েছে ৫৫০ কোটি টাকা। তবু দূষণমুক্ত হয়নি রাজধানীর সবচেয়ে অভিজাত এলাকার এই জলাশয়। প্রকল্পটির অনিয়ম নিয়ে উত্থাপিত অডিট আপত্তিগুলোরও বড় অংশ অনিষ্পন্ন রয়েছে।
১ ঘণ্টা আগে
সিলেট নগরীর ঐতিহ্যবাহী শাহি ঈদগাহ খেলার মাঠে এবারও মাসব্যাপী বাণিজ্য মেলার আয়োজন করছে সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। এরই মধ্যে মাঠে স্টল ও অবকাঠামো নির্মাণের কাজ করছেন উদ্যোক্তারা। শিশু-কিশোরদের খেলাধুলা বন্ধ করে এই মেলার আয়োজন নিয়ে সমালোচনা করছেন স্থানীয় বাসিন্দা...
১ ঘণ্টা আগে