নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহ্রীরের দুই সদস্যকে রিমান্ডে নেওয়ার জন্য নগর গোয়েন্দা পুলিশকে (ডিবি) অনুমতি দিয়েছেন আদালত। চট্টগ্রাম নগরীতে গ্রেপ্তার হওয়া হিযবুতের এই দুই সদস্যকে বৃহস্পতিবার (১৩ মার্চ) চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিন মাহমুদের আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হয়।
শুনানি শেষে বিচারক এ আদেশ দিয়েছেন বলে নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন জানিয়েছেন।
গ্রেপ্তার দুজনের মধ্যে সাব্বিরুল হাসান নামের একজনকে দুদিন এবং মারুফ হাসান নামে অপরজনকে এক দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।
পুলিশের কাছ থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, নগরীর পাঁচলাইশ থানার মামলায় তাদের সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য নগর গোয়েন্দা পুলিশ আদালতে আবেদন করে। শুনানি শেষে আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেন।
এ বিষয়ে নগরীর পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, ৮ ও ১০ মার্চ ডিবি হিযবুত তাহ্রীরের দুই সদস্যকে গ্রেপ্তার করে পাঁচলাইশ থানায় হস্তান্তর করে। ডিবি তাদের বিরুদ্ধে মামলা করেছে। মামলা তদন্তও করছে ডিবি।
ডিবির আবেদনের পরিপ্রেক্ষিতে হিযবুত তাহরীরের দুই সদস্যকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিলেন আদালত।

ময়মনসিংহের আনন্দমোহন সরকারি কলেজে নির্মাণাধীন লাইব্রেরি-কাম-অডিটোরিয়াম ভবনের কাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজারকে তুলে নিয়ে প্রায় দুই ঘণ্টা আটকে রেখে হত্যার হুমকি দেওয়া হয়েছে। ঘটনার পর দুই দিন নির্মাণকাজ বন্ধ ছিল। এখনো নিরাপত্তাহীনতায় রয়েছেন কর্মকর্তা-কর্মচ
১৭ মিনিট আগে
শিশুটি স্থানীয় একটি কওমি মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী। গতকাল বুধবার বিকেলে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পর সে ফুটবল খেলতে রাস্তায় বের হয়। এ সময় অটোভ্যানচালক হাবিল তাকে বেড়ানোর কথা বলে ভ্যানে তুলে নির্জন স্থানে নিয়ে যান। সেখানে শিশুটিকে ধর্ষণ করা হয়।
২২ মিনিট আগে
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে দুই শিক্ষকের ধস্তাধস্তি ও মারামারির ঘটনায় বিভাগীয় মামলা হয়েছে। একই সঙ্গে তাঁদের অন্যত্র বদলির সুপারিশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে চিঠি দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা...
২৩ মিনিট আগে
ফরিদপুর শহরের গুহলক্ষ্মীপুর এলাকায় নিজ বাড়ি থেকে দেড় কেজি গাঁজাসহ শিল্পী বেগমকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা-পুলিশ। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আগে ২০টি মামলা ছিল বলে জানিয়েছে পুলিশ। নতুন মামলায় তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
২৫ মিনিট আগে