ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল এবং তাঁর স্ত্রী ইভ্যালির চেয়ারম্যান ও শামীমা নাসরিনকে কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার যুগ্ম মহানগর দায়রা জজ আদালত-৭-এর বিচারক মিনাজ উদ্দীন তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে গতকাল সোমবার গভীর রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) ধানমন্ডি এলাকা থেকে মোহাম্মদ রাসেল ও শামীমা নাসরিনকে আটক করে। পরে পুলিশ পাহারায় তাঁদের আদালতে নেওয়া হয়।
সাজাপ্রাপ্ত একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের আদালতে নেওয়া হয়। আদালত সাজা কার্যকরের জন্য তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এই আদালত প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড দিয়েছিলেন।
তাঁদের কারাগারে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর দায়রা আদালতের অতিরিক্ত পিপি ইদ্রিস আলী।
গ্রাহকের অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে এবং চেক প্রতারণার অভিযোগে সারা দেশে দায়ের করা প্রায় ৪০০ মামলায় তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। এ ছাড়া বিভিন্ন মামলায় বিভিন্ন আদালত বিভিন্ন মেয়াদে তাঁদের সাজা দেন।
গত বছর ১৯ জানুয়ারি একটি প্রতারণার মামলায় রাসেল ও শামীমাকে ঢাকার একটি আদালত দুই বছরের কারাদণ্ড দেন। একই বছর ২৯ জানুয়ারি দুজনকে দুই বছর করে, ৬ এপ্রিল দুজনকে তিন বছর করে, ১৩ এপ্রিল দুজনকে তিন বছর করে, ১৮ সেপ্টেম্বর দুজনকে তিন বছর করে ও ১২ নভেম্বর দুজনকে পাঁচ বছর করে কারাদণ্ড দেন ঢাকার বিভিন্ন আদালত। গত বছর ১৯ ডিসেম্বর ঢাকার একটি আদালত রাসেলকে দুই বছর ও শামীমাকে এক বছর করে কারাদণ্ড দেন আরেকটি মামলায়। সর্বশেষ ৭ জানুয়ারি রাসেলকে একটি চেক প্রতারণার মামলায় এক বছর এবং ১৯ জানুয়ারি রাসেল ও শামীমাকে একটি প্রতারণার মামলায় ১৫ মাস করে কারাদণ্ড দেন ঢাকার আরও দুটি আদালত।
এ ছাড়া গত বছর ২ জুন চট্টগ্রামের একটি আদালত রাসেল ও শামীমাকে এক বছর করে কারাদণ্ড দেন আরেকটি প্রতারণার মামলায়।
এর আগে ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর মোহাম্মদপুরের বাসভবন থেকে এই দম্পতিকে প্রথমবার গ্রেপ্তার করেছিল র্যাব। দীর্ঘ কারাবাসের পর ২০২২ সালের এপ্রিলে শামীমা নাসরিন এবং ২০২৩ সালের ডিসেম্বরে মোহাম্মদ রাসেল জামিনে মুক্তি পান। জামিনে মুক্তি পাওয়ার পর তাঁরা আর আদালতে হাজির হননি। গ্রাহকদের টাকা পরিষদের শর্তে তাঁদের জামিন দেওয়া হলেও তাঁরা টাকা পরিশোধ করেননি।
কম দামে পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে অনলাইন প্ল্যাটফর্মে বিজ্ঞাপন দিয়ে গ্রাহকদের কাছ থেকে টাকা নিয়ে পণ্য সরবরাহ না করায় তাঁদের বিরুদ্ধে সারা দেশে মামলা দায়ের করেন গ্রাহকেরা।

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
২ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
৩ ঘণ্টা আগে
যশোর শহর থেকে ২৫ কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রাম মদনপুর। ঝিকরগাছা উপজেলার গ্রামটির বটতলা মোড় থেকে দক্ষিণ দিকের পিচঢালা পথ ধরে এগিয়ে গেলে দেখা মিলবে মাঠের পর মাঠ। এই মাঠের বুক চিরে যে পিচঢালা পথ, সেটি গিয়ে মিশেছে রাজগঞ্জ বাজারে। যে সড়কের দুই পাশে যত দূর চোখ যাবে, দেখা মিলবে সারি সারি ছোট-বড় তালগাছের।
৩ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে