
চট্টগ্রাম নগরীতে এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের ধাক্কায় নাফিসা নাওয়াল (১৮) নামের এক পরীক্ষার্থী নিহত হয়েছেন।
শনিবার সকালে নগরের ইপিজেড থানার নেভি হাসপাতাল গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
সিএমপি স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী নাফিসা পতেঙ্গার কাঠগড় এলাকার মামুন মিয়ার মেয়ে। শনিবার মহসিন কলেজ পরীক্ষা কেন্দ্রে যাওয়ার জন্য তিনি ইপিজেড এলাকা থেকে একটি পাঠাও মোটরসাইকেলে উঠেছিলেন। পথে নেভি হাসপাতালের সামনে পেছন থেকে একটি মালবাহী ক্রেন মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত নাফিসাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান শনিবার দুপুরে আজকের পত্রিকাকে বলেন, নিহত নাফিসা নাওয়াল এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। তিনি মহসিন কলেজ পরীক্ষা সেন্টারের উদ্দেশে ইপিজেড থেকে একটি পাঠাও মোটরসাইকেলে চড়ে যাচ্ছিলেন। এ সময় নেভি হাসপাতালের সামনে পেছন থেকে একটি ক্রেন তাঁদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে তাঁকে উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, ইপিজেডে দুর্ঘটনায় গুরুতর আহত শিক্ষার্থীকে শনিবার সকাল ৯টা ৫০ মিনিটে চমেক হাসপাতালে আনা হয়েছিল।

ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসক অধ্যাপক মোহাম্মদ আসাদুর রহমানের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চট্টগ্রাম মেডিকেল কলেজে মানববন্ধন করেছেন চিকিৎসকেরা। আজ শনিবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ প্রাঙ্গণে বিসিএস স্বাস্থ্য বিশেষজ্ঞ চিকিৎসক ফোরামের উদ্যোগে এ কর্মসূচি...
১৭ মিনিট আগে
গ্যাসের তীব্র সংকটে নিটওয়্যার কারখানায় উৎপাদন ব্যাহত হওয়া, রপ্তানি আদেশ অন্য দেশে চলে যাওয়া এবং শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধে তৈরি হওয়া অনিশ্চয়তা কাটাতে সরকারের কাছে ছয় দফা দাবি জানিয়েছে বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ)।
১৮ মিনিট আগে
বগুড়ার ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত এক নার্সকে মারধরের অভিযোগ উঠেছে তাঁরই প্রাক্তন স্বামীর বিরুদ্ধে। আজ শনিবার সন্ধ্যা ৭টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সে এই ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত সাজ্জাদ হোসেন শাহীনকে আটক করেছে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীরা।
২১ মিনিট আগে
রাজধানীর ভাষানটেক, কড়াইল ও সাততলা বস্তি এলাকার প্রায় এক হাজার সুবিধাবঞ্চিত মানুষ বিনা মূল্যে চক্ষু চিকিৎসাসেবা পেয়েছেন। চক্ষু পরীক্ষা, চিকিৎসকের পরামর্শ, ওষুধ ও চশমা বিতরণের পাশাপাশি ছানি রোগী শনাক্ত করে প্রয়োজনীয় ক্ষেত্রে বিনা মূল্যে অস্ত্রোপচারের ব্যবস্থাও করা হয়। জিয়াউর...
১ ঘণ্টা আগে