
জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ১৩৬ ফ্লাইটের পাঁচ যাত্রীকে তল্লাশি চালিয়ে ১ কেজি ২০০ গ্রাম সোনা উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৭০০ গ্রাম সোনা জব্দ করা হয়েছে, যার বাজারমূল্য ৩৫ লাখ টাকা।
বুধবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ফ্লাইটটি বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, জেসমিন আক্তার নামের এক যাত্রীর কাছে ২০০ গ্রাম সোনা পাওয়া যায়। ব্যাগেজ বিধিমালা অনুযায়ী যাত্রীকে ১০০ গ্রাম সোনা দেওয়া হয়। অন্য ১০০ গ্রাম ডিএম করা হয়।
মো. নাসিরের কাছে ২৫০ গ্রাম সোনা পাওয়া যায়। ব্যাগেজ বিধিমালা মোতাবেক যাত্রীকে ১০০ গ্রাম সোনা দেওয়া হয় এবং অন্য ১৫০ গ্রাম ডিএম করা হয়।
মোহাম্মদ মাসুম করিম চৌধুরীর কাছে ৩০০ গ্রাম সোনা পাওয়া যায়। এর মধ্যে ১০০ গ্রাম সোনা দিয়ে ২০০ গ্রাম ডিএম করা হয়।
কাজী মনোয়ারা বেগমের ২৫০ গ্রাম সোনার মধ্যে ১০০ গ্রাম দিয়ে ১৫০ গ্রাম ডিএম করা হয়।
ইয়াসমিন আক্তারের ২০০ গ্রাম সোনার মধ্যে ১০০ গ্রাম দিয়ে অন্য ১০০ গ্রাম ডিএম করা হয়।
পাঁচ যাত্রীর কাছে ১ হাজার ২০০ গ্রাম সোনা ছিল, যার মধ্যে ৫০০ গ্রাম যাত্রীদের দেওয়া হয় এবং অন্য ৭০০ গ্রাম ডিএম করা হয়। যাত্রীদের মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান জনসংযোগ কর্মকর্তা।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২৩ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে