চট্টগ্রামের পটিয়া উপজেলার বড়লিয়া ইউনিয়নের পশ্চিম মেলঘর এলাকায় হিন্দু সম্প্রদায়ের একটি দুর্গা মন্দিরে দুর্বৃত্তরা হামলা চালিয়ে প্রতিমা ভাঙচুর করেছে। গতকাল রোববার দিবাগত রাতে উপজেলার বড়লিয়া ইউনিয়নের মেলঘর এলাকায় প্রতিমা ভাঙচুরের ঘটনাটি ঘটে।
প্রতিমা ভাঙচুরের খবর পেয়ে আজ সোমবার সকালে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমদ, পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ইউনুছ তালুকদার, দক্ষিণ জেলা পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক রুবেল দেব, পটিয়া উপজেলা পূজা উদ্যাপন পরিষদ সভাপতি যদুরঞ্জন চৌধুরী, সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, পৌরসভার সভাপতি প্রণব দাশ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক তাপস দে, সহসভাপতি দিলীপ ঘোষ দিপু, উপজেলা জন্মাষ্টমী পরিষদ সভাপতি শ্যামল মাস্টার ঘটনাস্থল পরিদর্শন করেন।
পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক সুমন দে জানান, পূজামণ্ডপ লোহার গ্রিলে তালাবদ্ধ অবস্থায় ছিল। কিন্তু রাতে কে বা কারা লোহার পাইপ দিয়ে প্রতিমার মাথা টেনে ভেঙে ফেলে। আজ সোমবার ভোরে প্রতিমা নির্মাণের কারিগররা মণ্ডপে কাজ করতে এলে প্রতিমার মাথা ভাঙা অবস্থায় দেখে কমিটির লোকজনকে খবর দেয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমদ জানান, পূজামণ্ডপে প্রতিমা ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্ত প্রতিমা মেরামত করার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচ হাজার টাকা প্রদান করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।

পিরোজপুর সদর উপজেলায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও গাঁজাসহ মো. রাজিব খান (৩৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আজ রোববার সন্ধ্যার দিকে উপজেলার শংকরপাশা ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
৩৮ মিনিট আগে
ঢাকার সাভারে ছাত্রদল নেতা মনোয়ারুল ইসলাম বকশীকে (৩০) পাঁচতলার ছাদ থেকে ফেলে হত্যার অভিযোগে দায়ের করা মামলার এজাহারনামীয় আসামি মো. মিন্টুকে (৪৪) রংপুরের পীরগাছা থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
৪২ মিনিট আগে
রাতে কারাগারে অসুস্থ হয়ে পড়লে কারারক্ষীরা ওই বন্দীকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। তবে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে...
১ ঘণ্টা আগে
কুষ্টিয়ার খোকসায় সম্ভাব্য মেয়র প্রার্থীর ভাই হেলিকপ্টারে গ্রামে ফিরলে তাঁকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও পরিদর্শক (তদন্ত) ফুল দিয়ে বরণ করেছেন। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ কর্মকর্তার ভূমিকা নিয়ে নানামহলে সমালোচনার সৃষ্টি হয়েছে।
১ ঘণ্টা আগে