সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছী বাজারে সড়ক দুর্ঘটনায় আবু বক্কর (৪৫) নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে নিমগাছী মৎস্য আড়তের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু বক্কর তাড়াশ উপজেলার আড়ংগাইল গ্রামের মহির উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে নিমগাছীসহ আশপাশের বিভিন্ন হাটে মাছের ব্যবসা করে জীবিকা নির্বাহ করতেন।
স্থানীয়রা জানান, সকালে নিমগাছী মৎস্য আড়ত থেকে মাছ কিনে বাড়ি ফেরার পথে আবু বক্করের বহন করা একটি মাছ সড়কে পড়ে যায়। মাছটি তুলতে তিনি সড়কে নামলে পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

যশোরের মনিরামপুরে নিখোঁজের দুই দিন পর মহাসিন মোল্যা (২৩) নামে এক ভ্যানচালকের লাশ উদ্ধার হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার পারখাজুরা বাঁওড়ের রামপুর ঘাট থেকে থানা-পুলিশ লাশ উদ্ধার করেছে। লাশের দেহে পচন ধরেছে।
২ মিনিট আগে
বগুড়ার সদর উপজেলায় স্বেচ্ছাসেবক দলের এক কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর চাচাতো ভাই ও সহযোগীদের বিরুদ্ধে। বুধবার (২৩ জুলাই) দিবাগত রাতে উপজেলার চালিতাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে...
১৪ মিনিট আগে
নওগাঁর নিয়ামতপুরে পারিবারিক কলহের জেরে একমাত্র পুত্রসন্তানকে বিষ খাইয়ে হত্যার পর বিষপানে নিজেও আত্মহত্যার চেষ্টা করেছেন এক মা। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয়েছে। মারা যাওয়া শিশুটি উপজেলার পশ্চিম মীরাপাড়া এলাকার হারুনের ছেলে।
১৫ মিনিট আগে
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। কয়েক দিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
১৭ মিনিট আগে