
চট্টগ্রামের মিরসরাইয়ে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে এক অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপারের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (৯ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুরের শেখেরতালুক এলাকায় এ ঘটনা ঘটে। ডাকাতেরা প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবার। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
ভুক্তভোগী পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, ডাকাতেরা ৬ ভরি স্বর্ণালংকার, নগদ ৪০ হাজার টাকা, দুটি স্মার্টফোন, কম্পিউটারসহ বিভিন্ন মূল্যবান মালামাল নিয়ে যায়। এ সময় বাড়ির সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে এর মনিটর ও হার্ডডিস্কও খুলে নিয়ে যায় তারা।
ভুক্তভোগী অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার মো. মতিন উল্লাহ জানান, শুক্রবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে খুন্তি ও শাবল দিয়ে ঘরের দরজা ভেঙে মুখোশ পরা ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল বাড়িতে প্রবেশ করে। পরে অস্ত্রের মুখে তাঁকে ও পরিবারের অন্য সদস্যদের জিম্মি করে মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায় ডাকাতেরা।
তিনি আরও জানান, লুট হওয়া মালামালের মধ্যে স্বর্ণালংকার, মোবাইল ফোন, সিসিটিভি ক্যামেরার মনিটর ও ডিভাইস, ওয়াই-ফাই রাউটার, কম্পিউটারের মনিটর, সিপিইউসহ বিভিন্ন সামগ্রী রয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতির ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রাজশাহীতে সতিনের সঙ্গে বিরোধের জেরে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে। আজ শনিবার ভোররাতে পুঠিয়া উপজেলার মাহিন্দ্রা বাজার এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত ওই ব্যক্তির নাম আশরাফুল ইসলাম...
৫ মিনিট আগে
চট্টগ্রামের সীতাকুণ্ডে বন্ধ কারখানায় বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মো. সাইমুন হোসেন (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের চিটাগাং কেমিক্যাল কমপ্লেক্স নামে একটি বন্ধ কারখানায় এ ঘটনা ঘটে।
৩৮ মিনিট আগে
৪৭ বিজিবি ব্যাটালিয়নের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকালে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নাগরিক আহত হন। ঘটনার পরপরই জামালপুর বিওপির বিজিবি টহলদল দ্রুত সীমান্ত এলাকায় অবস্থান নেয়। সীমান্তবর্তী বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আত্মরক্ষামূলক ব্যবস্থা হিসেবে বিজিবিও পাল্টা ফায়ার করে।
১ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে মাওনা চৌরাস্তা উড়ালসেতুর নিচে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লার ভাগাড় পরিষ্কার করেছে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন। আজ শনিবার সকাল থেকে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ ভূঞার নেতৃত্বে সংগঠনটির শতাধিক সদস্য এ পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।
১ ঘণ্টা আগে