Ajker Patrika

হাজীগঞ্জে খাল থেকে অজ্ঞাতপরিচয় নারীর লাশ উদ্ধার

চাঁদপুর প্রতিনিধি
হাজীগঞ্জে খাল থেকে অজ্ঞাতপরিচয় নারীর লাশ উদ্ধার

চাঁদপুরের হাজীগঞ্জের একটি খাল থেকে অজ্ঞাতপরিচয় নারীর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার হাটিলা পূর্ব ইউনিয়নের নোয়াপাড়া সড়কের হাটখোলা বাড়ির পাশের খাল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। আজ শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানায়, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এক নারী তাঁর হাঁস আনতে ওই খালে নামেন। এ সময় কচুরিপানার নিচে চুল দেখতে পেয়ে ভয়ে চিৎকার করেন তিনি। পরে স্থানীয়রা গিয়ে বিষয়টি পুলিশকে জানায়।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ-ফরিদগঞ্জ সার্কেল) পঙ্কজ কুমার দে, হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদ ও সহকারী উপপরিদর্শক (এএসআই) জাফর আহমেদ গিয়ে লাশ উদ্ধার করেন। ঘটনা তদন্তের দায়িত্ব দেওয়া হয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই)। তারা রাতেই লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ-ফরিদগঞ্জ সার্কেল) পঙ্কজ কুমার দে বলেন, ধারণা করা হচ্ছে, কয়েক দিন ধরে লাশটি খালে পড়ে ছিল। স্থানীয়রা কেউ লাশের পরিচয় জানে না। কেউ মেরে লাশ এখানে ফেলে গেছে কিনা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে। ময়নাতদন্তের জন্য লাশ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে পিবিআই চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মোস্তফা কামাল রাশেদ আজকের পত্রিকাকে বলেন, নারীর লাশের বেশির ভাগ অংশ পচে গেছে। তাঁর পরিচয় শনাক্ত করার পাশাপাশি মৃত্যুর কারণ অনুসন্ধানের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাল সনদে ১২৮ শিক্ষক, ফেরত দিতে হবে টাকা

গণহত্যার মামলায় আইসিজেতে ইসরায়েলের পক্ষে-বিপক্ষে ৬ দেশ

মধ্যপ্রাচ্যের পথে ২৫০০ মেরিন সেনা, স্থল অভিযানের ইঙ্গিত পেন্টাগনের

মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: জ্বালানির সংকটে আশার আলো দেখছে বাংলাদেশ

‘হরমুজ প্রণালি মুক্ত করতে’ ইরানের খারগ দ্বীপে রাতভর ভয়াবহ হামলা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত