নগর ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্য মোশরাফুল হক চৌধুরী পাবেল। সোমবার দুপুরে যখন কথা হচ্ছিল, তখনো মোটরসাইকেলে অক্সিজেন সিলিন্ডার নিয়ে করোনা রোগীর বাসায় ছুটছিলেন। হালিশহর আই ব্লকের শহিদুল ইসলামের (৪৮) বাসায় অক্সিজেন পৌঁছে দিয়েছেন তিনি। ওই মুহূর্তে আরও এক করোনা রোগীর ফোন। গন্তব্য এবার তাঁর কাজির দেউড়িতে।
মোশরাফুল হক চৌধুরী পাবেল মানবিক চট্টলা নামে একটি সংগঠনের সভাপতি। এখানে ৮০ জনের মতো ছাত্রলীগের কর্মী কাজ করছেন। শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের নির্দেশনায় সংগঠনটি চলছে।
পাবেল আজকের পত্রিকাকে জানান, দিনে ৫০টির মতো অক্সিজেন সিলিন্ডারের অনুরোধ আসছে। কিন্তু তাদের সংগঠন ১৫টির মতো সরবরাহ দিতে পারছে। বিনা মূল্যে এই সেবা দিচ্ছেন তারা।
শুধু নগরে নয়, উপজেলা পর্যায়েও অক্সিজেন ও অ্যাম্বুলেন্স সেবা দিচ্ছে সংগঠনটি। চলতি মাসে পটিয়া, হাটহাজারী, ফটিকছড়ি, সীতাকুণ্ড, আনোয়ারা ও রাউজানেও অর্ধ শতাধিক রোগীকে সেবা দিয়েছে।
গত মাসে তাদের সেবা গ্রহণ করে সুস্থ হয়েছেন হাটহাজারীর বাস স্ট্যান্ড এলাকার বাসিন্দা মো. শরীফ উদ্দিন। তিনি বলেন, ‘রাতে হঠাৎ আমার শ্বাসকষ্ট বেড়ে যায়। ওই সময়ে এক পরিচিত বড় ভাইয়ের মাধ্যমে পাবেলকে কল দিই। রাতেই অক্সিজেন সিলিন্ডার নিয়ে বাসায় আসেন তাঁরা।
গত কয়েক মাসেই অন্তত সাড়ে চার শ মানুষকে অক্সিজেন সেবা দিয়েছে সংগঠনটি।

গণ-অভ্যুত্থানের চেতনা ও সাংবাদিকতার পেশাগত নীতি সমুন্নত রাখার প্রত্যয় নিয়ে আত্মপ্রকাশ করেছে জুলাই জার্নালিস্ট ইউনিটি। সংগঠনটির সাইফুর রহমান সাগরকে আহ্বায়ক ও আহসান কামরুলকে সদস্যসচিব করে ৩২ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
২০ মিনিট আগে
মাগুরা শহরের সড়ক ও জনপথ (সওজ) কার্যালয়ের সামনে পানির ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাশারুল ইসলাম (৪৫) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। তিনি মাগুরা বাস টার্মিনালে এসডি পরিবহনের কাউন্টার মাস্টার ছিলেন।
২৪ মিনিট আগে
মায়ের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে ৫ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির অনুমতি দিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন।
৩২ মিনিট আগে
রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে এপেক্সের গোডাউনে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট। বৈদ্যুতিক ডিস্ট্রিবিউশন প্যানেলে প্রথম ধোঁয়া দেখা গিয়েছিল বলে জানিয়েছেন গোডাউনের কর্মীরা। আগুনে কেউ হতাহত হয়নি। ক্ষয়ক্ষতি হলেও তা খুব বেশি নয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
১ ঘণ্টা আগে