
ছেলেকে বিদেশ পাঠানোর সময় বুকভরা স্বপ্ন ছিল বৃদ্ধ বাবা মো. কবির হোসেনের। কৃষিকাজ করে আর সংসারের ভার টানতে পারছিলেন না তিনি। তাই ধারদেনা করে একমাত্র ছেলে মো. সাইফুল মিয়াকে পাঠিয়েছিলেন সৌদি আরবে। আশা ছিল, ছেলে উপার্জন করে সংসারের দায়িত্ব নেবে। কিন্তু মাত্র ছয় মাসের মধ্যেই সেই স্বপ্ন ভেঙে যায়। ঘুমের মধ্যেই হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান সাইফুল। মৃত্যুর এক মাস পেরিয়ে গেলেও অর্থ ও প্রয়োজনীয় প্রক্রিয়ার জটিলতায় তাঁর মরদেহ দেশে আনা সম্ভব হয়নি।
পারিবারিক সূত্রে জানা গেছে, চট্টগ্রামের মিরসরাই উপজেলার সদর ইউনিয়নের মধ্যম তালবাড়িয়া গ্রামের বাসিন্দা সাইফুল। গত ২০ জানুয়ারি জীবিকার সন্ধানে সৌদি আরবের তায়েফে যান তিনি। সেখানে একটি খামারে ছাগল পালনের কাজ করতেন। গত ১৯ জুন রাতে তাঁর মৃত্যু হয়। পরদিন পরিবারের লোকজন বিষয়টি জানতে পারেন। সাইফুলের মৃত্যুর পর প্রয়োজনীয় কাগজপত্রাদি সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে পাঠানো হয়েছে। কিন্তু এখনো মরদেহ দেশে আনার প্রক্রিয়া সম্পন্ন হয়নি। বর্তমানে মরদেহ সৌদি আরবের পুলিশ হেফাজতে রয়েছে।
সাইফুলের বোন আসমা আক্তার বলেন, ‘আমার একটাই ভাই। আমরা শুধু শেষবারের মতো তাঁকে দেখতে চাই। দূতাবাস থেকে বলা হয়েছে—মরদেহ দেশে আনতে একজন বৈধ প্রবাসীকে দায়িত্ব নিতে হবে। কিন্তু আমাদের আত্মীয়ের কাগজপত্র না থাকায় সেটিও সম্ভব হচ্ছে না।’
সাইফুলের বৃদ্ধ বাবা মো. কবির হোসেন কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘ছেলেকে অনেক কষ্ট করে বিদেশ পাঠিয়েছিলাম। ভেবেছিলাম সে সংসারের হাল ধরবে। এখন তাঁর মরদেহটাও দেশে আনতে পারছি না। সরকারের কাছে আমার একটাই আবেদন—যেন আমার ছেলেকে বাড়িতে এনে দাফন করতে পারি।’
চার বছর আগে পারিবারিকভাবে বিয়ে করেছিলেন সাইফুল। তবে তাঁদের কোলজুড়ে কোনো সন্তান আসেনি এখনো। স্বামীকে বিদেশে পাঠিয়ে ভবিষ্যতে সুন্দর জীবনের স্বপ্ন দেখছিলেন স্ত্রী রিয়া মনি।
রিয়া বলেন, ‘মৃত্যুর আগের রাতেও স্বামীর সঙ্গে কথা হয়েছিল। এরপর সকালে কর্মস্থলে যাওয়ার জন্য সহকর্মীরা সাইফুলকে ডাকেন। একপর্যায়ে তাঁরা জানতে পারেন সাইফুল আর বেঁচে নেই।’
রিয়া মনি বলেন, ‘স্বামীর মরদেহ দেশে আনার জন্য অনেক চেষ্টা করছি। কিন্তু কোনো সমাধান পাচ্ছি না। প্রবাসী বাংলাদেশিদের কাছে অনুরোধ, কেউ যেন আমাদের পাশে দাঁড়ান।’
সাইফুলের মা জাহানারা বেগম বলেন, ‘আমার বুকের ধন একমাত্র ছেলেটা বিদেশে গিয়ে আর ফিরল না। এক মাস হয়ে গেল, তবুও তাঁর মরদেহ দেশে আনতে পারছি না। আমি কোনো সাহায্য চাই না, শুধু শেষবারের মতো আমার ছেলেটার মুখ দেখতে চাই। সরকারের কাছে, দূতাবাসের কাছে এবং প্রবাসী বাংলাদেশিদের কাছে আমার আকুল আবেদন, যেভাবেই হোক আমার ছেলেটাকে দেশে ফিরিয়ে আনুন। শুধু আমার ছেলেটাকে শেষবারের মতো একবার দেখতে চাই।’
স্থানীয় সমাজকর্মী মেজবাউল আলম বলেন, ‘সাইফুলের পরিবার অসচ্ছল। দীর্ঘ এক মাস ধরে মরদেহ দেশে আনতে না পারার বিষয়টা পরিবারের জন্য অসহনীয় কষ্টের।’
এ বিষয়ে মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার জানান, বিষয়টি তাঁর জানা ছিল না। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে মরদেহ দেশে আনার বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার চেষ্টা করা হবে।

বরিশালের মুলাদী উপজেলার গাছুয়া আবদুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটি অনুমোদনের পাঁচ দিনের মাথায় সভাপতি পরিবর্তন করে নতুন কমিটি অনুমোদন দিয়েছে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। পূর্বের কমিটি বাতিল বা সভাপতি পরিবর্তনের বিষয়ে প্রথম আদেশে কোনো কারণ উল্লেখ না থাকায় বিষয়টি নিয়ে স্থানীয়
৫ মিনিট আগে
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ইয়াছিন মিয়া কয়েক দিন ধরে হতাশাগ্রস্ত ছিলেন। পারিবারিক নানা কলহের কারণে দুই দিন ধরে তিনি খাওয়াদাওয়া বন্ধ রেখেছিলেন। আজ সকাল ৭টার দিকে তাঁর বাবা তাঁকে খাবার খেতে ডাকেন। এ সময় বিভিন্ন বিষয় নিয়ে বাবা-ছেলের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে আলাই মিয়া ছেলেকে ধমক দিলে ইয়াছিন
৬ মিনিট আগে
কৃষি বিভাগ সূত্র জানায়, চলতি আমনসহ অন্যান্য ফসলের জন্য আগস্ট মাসে ইউরিয়া ৬ হাজার ৩৭৯ টন, টিএসপি ৫৮৮, ডিএপি ১ হাজার ৮৬১ এবং এমওপি ১ হাজার ৯৬৮ টন চাহিদার বিপরীতে শতভাগ সরবরাহ পাওয়া গেছে।
৯ মিনিট আগে
কামাল/২০১৩ ওকে: জসীম দ্বিতীয় দফায় খাতা দেখার অভিযোগের বিষয়ে জানতে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শিক্ষা বোর্ডে গিয়ে দেখা যায়, কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা ভেতরে অবস্থান করছেন। সাংবাদিকদের ভেতরে প্রবেশের অনুমতি না থাকায় প্রধান ফটক থেকেই তাঁদের ফিরে আসতে হয়
১৭ মিনিট আগে