
কোটাপদ্ধতি সংস্কার করার এক দফা দাবিতে রেলপথ ও মহাসড়ক অবরোধ করতে গেলে চট্টগ্রামে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এ সময় শিক্ষার্থীদের ওপর লাঠিপেটা করা হলে কয়েকজন আহত হন।
আজ বৃহস্পতিবার বেলা আড়াইটা থেকে চট্টগ্রাম নগরীর বটতলী রেলস্টেশনে অবস্থান করেন তাঁরা। পরে বিকেল সাড়ে ৪টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে রেলস্টেশন থেকে টাইগারপাস মহাসড়ক অবরোধের জন্য গেলে পুলিশ তাঁদের পথরোধ করে।
এরপর শুরু করে লাঠিপেটা। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হলেও তাঁদের নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দিলেও তাঁরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত ময়দান ছাড়বেন না। তাঁরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেট এলাকার দিকে যাচ্ছেন।

দুই ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিয়েছেন ছাত্রলীগের নাটোর জেলা শাখার সাবেক সভাপতি রাকিবুল হাসান জেমস। রাকিবুল হাসান জেমসের বাবা আবুল কালাম আজাদ নাটোর আধুনিক সদর হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক ছিলেন। জানাজায় অংশগ্রহণের জন্য দুই ঘণ্টা নির্ধারিত সময় শেষে কড়া পুলিশি....
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ওয়ারেন্টের আসামি ধরতে গিয়ে তিন পুলিশ সদস্য হামলার শিকার হয়েছেন। আজ শনিবার রাতে নাসিক ৪ নম্বর ওয়ার্ডের আটি ওয়াপদা কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
খুলনার রূপসায় জয় ঢালী (২৭) নামে এক যুবককে গলা কেটে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার রাত সোয় ৯টার দিকে উপজেলার আইচগাতি ইউনিয়নের দুর্জনী মহল গ্রামের একটি চায়ের দোকানের সামনে হত্যা করা হয়। নিহত যুবক দুর্জনী মহল গ্রামের বাসিন্দা আক্তার ঢালীর ছেলে।
২ ঘণ্টা আগে
নাটোরের বড়াইগ্রামে দুই ভাইয়ের লাগানো দুই শতাধিক কুলগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে আসাদুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। আজ শনিবার ভোরের দিকে উপজেলার চক নটাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে