
চট্টগ্রাম বিমানবন্দর থেকে বাসায় ফেরার পথে তল্লাশির নামে জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে মারধর ও হেনস্তার ঘটনায় পুলিশ সদস্যদের দোষ খুঁজে পেয়েছে তদন্ত কমিটি। প্রতিবেদনে বেশ কয়েকজন পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে।
গতকাল রোববার চট্টগ্রাম মহানগর পুলিশ-সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলীর কাছে এ প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।
সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় দোষীদের চিহ্নিত করেছে তদন্ত কমিটি। আগে যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল তার বাইরেও কিছু পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের পাশাপাশি বেশ কিছু সুপারিশ করা হয়েছে।
এর আগে, গত ১২ জুন রাতে নাঈম গণমাধ্যমকে জানান, রাতে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) শেষ করে চট্টগ্রামে ফেরার পর সিএনজি থামিয়ে তাঁর ব্যাগ তল্লাশি করেন ডিবি পরিচয়ধারী ব্যক্তি। পরে তাঁকে জোরপূর্বক পুলিশের গাড়িতে ওঠানো হয়। থানায় নেওয়ার পর তিনি বারবার ক্রিকেটার নাঈম হাসান পরিচয় দিলেও লাভ হয়নি। পুলিশ এরপরও মেরেছে বলে অভিযোগ করেন নাঈম। ওইদিন রাতেই বিসিবি কর্মকর্তাদের মধ্যস্থতায় থানা থেকে ছাড়া পান তিনি।
দায়িত্ব পালনে অপেশাদার আচরণের অভিযোগ পাওয়ায় থানার এক উপ-পরিদর্শকসহ দুই পুলিশ সদস্যকে ওইদিন রাতেই প্রথমে প্রত্যাহার ও পরের দিন সাময়িক বরখাস্ত করা হয়। তাঁদের বিরুদ্ধে বিভাগীয় মামলাও করা হয়। এ ছাড়া ঘটনার পরদিন দিবাগত মধ্যরাতে খুলশী থানার ওসি আরিফুর রহমানকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।
একই ঘটনায় আটক পুলিশের তথাকথিত সোর্স সোহেল হোসেন সরকারকে ২০২৪ সালে অভ্যুত্থানের সময় পুলিশ লাইনসে হামলা, লুটপাট ও ভাঙচুরের মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। ঘটনার পরপরই পুলিশ একটি তদন্ত কমিটি গঠন করে। গত ১৮ জুন কমিটি প্রতিবেদন দেওয়ার কথা থাকলেও কমিটিকে আরও চার কার্যদিবস সময় দিয়েছিলেন পুলিশ কমিশনার।

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
৪ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
৪ ঘণ্টা আগে
যশোর শহর থেকে ২৫ কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রাম মদনপুর। ঝিকরগাছা উপজেলার গ্রামটির বটতলা মোড় থেকে দক্ষিণ দিকের পিচঢালা পথ ধরে এগিয়ে গেলে দেখা মিলবে মাঠের পর মাঠ। এই মাঠের বুক চিরে যে পিচঢালা পথ, সেটি গিয়ে মিশেছে রাজগঞ্জ বাজারে। যে সড়কের দুই পাশে যত দূর চোখ যাবে, দেখা মিলবে সারি সারি ছোট-বড় তালগাছের।
৫ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
৫ ঘণ্টা আগে