চট্টগ্রাম নগরের পতেঙ্গায় কর্মস্থলে যাওয়ার পথে বাসের ধাক্কায় মনি আক্তার (২৭) নামে এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে উত্তর পতেঙ্গার স্টিলমিলস বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মনি আক্তার চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী দিয়াকুল এলাকার বাসিন্দা। তিনি চট্টগ্রামে কেইপিজেডে (কর্ণফুলী ইপিজেড) ভেঞ্চুরা নামে একটি পোশাক কারখানায় কাজ করতেন।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, আজ সকালে পতেঙ্গা থানার কর্ণফুলী ইপিজেডের সামনে সড়ক দুর্ঘটনায় আহত হওয়া এক নারীকে হাসপাতালে আনা হয়। কিছুক্ষণ পর সকাল সোয়া ১০টার দিকে হাসপাতালের চিকিৎসক ওই নারীকে মৃত ঘোষণা করেন।
কিসমত আরা নামে এক পোশাককর্মী জানান, আজ সকালে হেঁটে নিজ কর্মস্থলে যাওয়ার সময় বাসের ধাক্কায় আহত হয়ে রাস্তার পাশে পড়ে ছিলেন মনি আক্তার। সেখান থেকে তাঁকে আহতাবস্থায় একটি সিএনজিচালিত অটোরিকশা করে চমেক হাসপাতালে আনা হয়।
পতেঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) বেলায়েত হোসেন বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পুলিশ মাদক মামলার আসামি এনামুল হককে গ্রেপ্তারে ২ নম্বর চর এলাকায় অভিযানে যায়। গ্রেপ্তারের সময় এনামুল ও তাঁর পরিবারের সদস্যরা পুলিশ সদস্যদের বাধা দেন এবং ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়।
৫ মিনিট আগে
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব অভিযান চালায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে ৮–১০ জন মাদক কারবারি চারটি পোটলা ফেলে পালিয়ে যায়। পরে পোটলাগুলো থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।
১১ মিনিট আগে
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজে নিষেধাজ্ঞা অমান্য করায় এক শিক্ষার্থীর মোবাইল ফোন ভেঙে ফেলা হয়েছে। আজ সোমবার সকাল ১০টায় বিদ্যালয়ের মাঠে মোবাইলটি ভাঙেন শিক্ষক নেওয়াজ শরীফ রায়হান।
১৪ মিনিট আগে
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল বলেছেন, ‘আমরা সমাজের পরিবর্তন আনতে চাচ্ছি। সমাজে জনগণের জন্য সরকার যেটা বরাদ্দ দিয়েছে, সেটার সুষম বণ্টন করতে হবে। এগুলো কোনো নেতার মাধ্যমে দেওয়া যাবে না।’
১৫ মিনিট আগে