
শীতের সকালে উৎসবের আমেজ নিয়ে আগেভাগে ভোটকেন্দ্রের সামনে লাইন দিয়েছেন ভোটাররা। সকাল সাড়ে ৭টায় ভোট শুরুর অনেক আগে থেকেই চট্টগ্রাম নগরের বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়। এর আগে ফজরের নামাজ শেষ করার পরপরই বিএনপি ও জামায়াত-সমর্থিত প্রার্থীদের সমর্থকেরা ভোটার লিস্ট নিয়ে নিজেদের নির্বাচনী অফিসে অবস্থান নেন। চট্টগ্রাম নগরের কোতোয়ালি আসনের বিভিন্ন কেন্দ্র ঘুরে এই চিত্র পাওয়া গেছে। উভয় দলের কর্মী-সমর্থকসহ অন্যান্য প্রার্থীর কর্মী-সমর্থকেরাও সকাল সকাল ভোটকেন্দ্রের আশপাশে অবস্থান নিয়ে ভোটারদেরকে বিভিন্নভাবে সহায়তা করছেন। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা দেখা যায়নি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে ভোটযুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১১৩ প্রার্থী। নগরীসহ চট্টগ্রামের ১৫টি উপজেলায় ১ হাজার ৯৬৫ ভোটকেন্দ্রে ১২ হাজার ভোটকক্ষ প্রস্তুত করা হয়েছে। ১৬টি সংসদীয় আসনে এবার মোট ভোটারের সংখ্যা ৬৬ লাখ ৮৪ হাজার ৬৩০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩৪ লাখ ৮৪ হাজার ৮৩৯ এবং নারী ভোটার ৩১ লাখ ৯৯ হাজার ৭২২ জন। এ ছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৭০ জন।
চট্টগ্রামে ১৬টি সংসদীয় আসনের মধ্যে তিনটির অবস্থান পুরোপুরি মহানগরে। ১০টি আসনের অবস্থান জেলায়। বাকি তিনটি আসন জেলা ও মহানগরীর কিছু অংশ মিলে। মহানগরী ও নগরী সংলগ্ন উপজেলা মিলিয়ে মোট পাঁচটি আসনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোহাম্মদ জিয়াউদ্দীন। আর জেলার ১০টি আসনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং নগরীর একটি আসনের দায়িত্বে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী।
এদিকে ১ হাজার ৯৬৫ ভোটকেন্দ্রের মধ্যে ৬০৭টি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপির) ১৬ থানার আওতাধীন। বাকি ১ হাজার ৩৫৮টি কেন্দ্র জেলা পুলিশের ১৭টি থানার আওতাধীন। এ ছাড়াও চট্টগ্রামে মোট ভোটকেন্দ্রের মধ্যে ৬৫৩টি কেন্দ্রকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। নগরীতে ৬০৭টি কেন্দ্রের মধ্যে ৩১০টি ‘অধিক গুরুত্বপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। আর জেলা পুলিশের অধীনে ৩৪৩টি কেন্দ্রকে ‘অধিক গুরুত্বপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এই বিষয়ে চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ নাজির আহমেদ খাঁন বলেন, ‘যেসব ভোটকেন্দ্রে আমরা মনে করছি যে বেশি নজরদারি প্রয়োজন, সেখানে আমাদের অতিরিক্ত ফোর্স রয়েছে। স্ট্রাইকিং ফোর্সকে আমরা এমন এলাকায় মোতায়েন রেখেছি, যেন যেকোনো ঘটনার খবর পেলে ২-৪ মিনিটের মধ্যে সেখানে পৌঁছাতে পারে। এ ছাড়া এসব ভোটকেন্দ্রের আশপাশে সার্বক্ষণিক টহল তো থাকবেই।’ শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা ভোট দিচ্ছেন বলেও জানান তিনি।
ভোটের পরিবেশ সম্পর্কে নগরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফতাব উদ্দিন জানান, শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার জন্য ভোটাররা লাইনে দাঁড়িয়েছে ভোট শুরুর আগেই। যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় পুলিশ প্রস্তুত রয়েছে বলেও জানান এই ওসি।

লক্ষ্মীপুর-৩ আসনের দক্ষিণ টুমচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা এম এ ওসমান এবং গন্ধব্যপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পোলিং কর্মকর্তা ইকবাল হোসেনকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। জানা গেছে, গতকাল বুধবার রাতে কেন্দ্র রেখে এক জামায়াত নেতার বাসায় ভাত খেতে...
২ মিনিট আগে
কিশোরগঞ্জের ইটনায় ডুইয়ারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান।
৯ মিনিট আগে
কিশোরগঞ্জের করিমগঞ্জের খয়রত সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এজেন্ট সংখ্যা নিয়ে মতবিরোধের জেরে নির্ধারিত সময়ের ১৮ মিনিট পর ভোট গ্রহণ শুরু হয়েছে। আজ সকাল ৭টা ৪৮ মিনিটে কেন্দ্রটিতে ভোট গ্রহণ শুরু হয়।
১৭ মিনিট আগে
সরেজমিনে দেখা যায়, পুরান ঢাকার প্রতিটি কেন্দ্রে প্রবেশের আগে ভোটারদের তল্লাশি করা হচ্ছে। কেন্দ্রের আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য টহল দিচ্ছেন। বিভিন্ন কেন্দ্রে র্যাব, সেনাবাহিনী, পুলিশ, ডিবি পুলিশ ও বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।
২২ মিনিট আগে